মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৭ নভেম্বর ২০২৪ ২০ : ০৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: গাড়ি কেনা বা গাড়ি চড়ে ঘুরে বেড়ানো অনেকের শখ। গাড়ির মডেল, রঙ, যাবতীয় বিষয় নিয়ে খুঁটিয়ে জানেন অনেকেই। অনেকেই জানতে আগ্রহীও এই বিষয়গুলি নিয়ে। নজর থাকে কোন সংস্থা, বাজারে কবে নতুন কোন মডেল আনছে। কিন্তু অনেকেই জানেন না, গাড়ির চাকায় থাকে ছোট ছোট কাঁটা। কিন্তু কেন থাকে? সেগুলি থাকায় মানুষের কী সুবিধা হয় গাড়ি চালানোয়, উপকার হয় কী? তা জানেন না অনেকেই।
জেনে নিন কারণ-
নিরাপত্তা, সুরক্ষার কারণে মাঝে মাঝেই বদলে দিতে হয় পুরনো জরাজীর্ণ টায়ার। এখন নতুন টায়ারগুলিকে লক্ষ্য করলেই দেখা যাবে, টায়ারের গায়ে ছোট ছোট স্পাইক থাকে। এগুলি খুব একটা শক্ত নয়, নরম জাতীয়।
এই স্পাইকগুলির আবার একাধিক নাম রয়েছে। কেউ কেউ এগুলিকে নিব বলে থাকেন, কেউ বলেন নিপারস, কেউ কেউ স্পাইকস বলে থাকেন। এই স্পাইক বা নিবগুলি নিয়েই চর্চা।
এই নিবগুলি আলাদাভাবে তৈরি করতে হয় না। টায়ার তৈরির সময়েই এগুলি তৈরি হয়। টায়ার তৈরির সময় ছাঁচে ঢেলে দেওয়া হয় তরল রাবার। মিলিত চাপ এবং তাপের কারণে রাবারের মধ্যে তৈরি হয় বুদবুদ। একটি টায়ার তৈরি করার সময় এই বায়ু বুদবুদ অপসারণ করার জন্য চাপও তৈরি হয়। যখন বায়ুর চাপ ছোট ছিদ্র দিয়ে রাবারের ভিতরের বাতাসকে জোর করে, তখন বাতাসের সঙ্গে অল্প পরিমাণ রাবার নির্গত হয়। ঠান্ডা হয়ে গেলে এই রাবারটিও শুকিয়ে যায়। টায়ার তৈরির পর যখন সেটিকে ছাঁচ থেকে বের করা হয়, তখন টায়ার জুড়ে এই কাঁটার মতো দেখতে স্পাইকগুলিকে চোখে পড়ে।
তবে জানলে আরও অবাক হবেন, এগুলির সঙ্গে গাড়ির চলা, তার গঠনের কোনও সম্পর্ক নেই। অনেকেই মনে করেন এগুলির সঙ্গে গাড়ির মাইলেজ জড়িত। তবে এগুলি ভ্রান্ত ধারণা। এগুলি গাড়ি তৈরির প্রক্রিয়ার অংশ মাত্র। গাড়িতে নতুন টায়ার ব্যবহার করার আগে কেউ স্পাইকগুলি কেটে নিলেও কোনও সমস্যা হবে না। তেমনটাই বলছেন অভিজ্ঞরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?