রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | ফুলবাগানে জুটমিল থেকে উদ্ধার শ্রমিকের পচাগলা দেহ, খুন না আত্মহত্যা? ধোঁয়াশায় পুলিশ

Pallabi Ghosh | ০৭ নভেম্বর ২০২৪ ১৯ : ৩৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে খাস কলকাতায় এক শ্রমিকের পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে ছড়াল চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে ফুলবাগান থানা এলাকায়। মৃত শ্রমিকের নাম, নির্মল কুমার রাম। ৫০ বছর বয়সি ওই শ্রমিকের পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুন না আত্মহত্যা, খতিয়ে দেখছে পুলিশ। 

 

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে ফুলবাগানের এক পরিত্যক্ত জুটমিলের পাশ থেকে পচা, দুর্গন্ধ বের হয়। এরপরই স্থানীয়রা লালবাজারে খবর পাঠান। লালবাজার থেকে ফুলবাগান থানায় জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছে জুটমিলের শ্রমিকদের কোয়ার্টারে তল্লাশি চালানো হয়। কোয়ার্টারের একতলায় এক বন্ধ ঘরের মধ্যে থেকে শ্রমিকের পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। 

 

পুলিশ জানিয়েছে, ঘরটি ভিতর থেকে বন্ধ ছিল। তার মধ্যেই ছিল শ্রমিকের পচাগলা দেহ। দেহটি উদ্ধার করে প্রথমে এনআরএস হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এরপর ময়না তদন্তের জন্য পাঠানো হয়। খুন না আত্মহত্যা, তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সুস্পষ্ট কারণ জানা যাবে। 

 

জানা গিয়েছে, মৃত শ্রমিক একসময়ে ওই জুটমিলেই কাজ করতেন। গত কয়েক বছর আগে অন্যত্র কাজ করতে শুরু করেন। তাঁর পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে ফুলবাগান থানার পুলিশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া