সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Durga Pujo 2023

Durga Pujo 2023: 'এসো হে মা দুর্গা'- পুজোর স্পেশ্যাল ভোজ নিয়ে হাজির কলকাতার 'দ্য অ্যাস্টর'

লাইফস্টাইল | Durga Pujo 2023: 'এসো হে মা দুর্গা'- পুজোর স্পেশ্যাল ভোজ নিয়ে হাজির কলকাতার 'দ্য অ্যাস্টর'

AA | ১১ অক্টোবর ২০২৩ ২৩ : ৪৫Rishi Sahu
Kolkata: নিজস্ব সংবাদদাতা: বাঙালির প্রিয় উৎসবের মরশুমে একেবারে অন্য সাজে সেজে ওঠা চেনা শহর কলকাতা। চারপাশে থিমের কারিগরি। রাত জেগে ঠাকুর দেখা। শিল্প, সঙ্গীত এবং পেটপুজো নিয়ে হইহই করে বেঁচে নেওয়ার পালা। এটা এমন একটা সময় যখন বাতাস ভরে ওঠে ঢাকের তালে, ধুনোর ঘ্রাণে, আর সুস্বাদু বাঙালি খাবারের স্বাদে। এই শুভ মহরতে 'দ্য অ্যাস্টর কলকাতা' নিয়ে এসেছে "এসো হে মা দুর্গা" যাতে আছে মন ভাল করার একরাশ উপকরণ। হোটেলের এগজিকিউটিভ শেফ আজাদ আরিফ সাজিয়েছেন পুজো স্পেশ্যাল মেনু।
 ৯ অক্টোবর, সোমবার, আনুষ্ঠানিক ভাবে “দ্য অ্যাস্টর'' হোটেলের পুজো স্পেশ্যাল মেনুর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই বিষয়ে দ্য অ্যাস্টর কলকাতার জেনারেল ম্যানেজার, অমিত কোবাট জানান, ''স্থাপত্যের বিস্ময় থেকে শুরু করে রন্ধনসম্পদের চমৎকার উপস্থাপনা- পুজোর সারমর্মকে প্রতিফলিত করার জন্য সেজে উঠেছে "এসো হে মা দুর্গা। আশাকরি আপনাদের পছন্দ হবে। "
মেনুতে কী কী থাকছে? মাটন পুদিনা শিক কাবাব, কেবিন স্টাইল চিকেন কাটলেট থেকে শুরু করে সব কিছুই। রয়েছে লুচি দিয়ে ছোলার ডাল, নারকেল পোস্ত বাটা, সর্ষে কাঁচা লঙ্কা ভেটকি, গোলবাড়ির মেটে চচ্চড়ি। এছাড়াও মোগলাই প্রেমীদের জন্য থাকছে মাংস ভুনা, সুতানোতির চিংড়ি মালাই কারি, স্টিমার চিকেন কারি - আরও কত কী ! এখানেই শেষ নয়। শেষপাতে মিষ্টি নাহলে কী বাঙালির মন ভোরে? আর সেই জন্যেই আছে, গুড়ের আইসক্রিম, লাল দই, ছানার জিলিপি ও বেকড মিহিদানা। শুধু এখানে এসে উপভোগ করার পালা। মাথাপিছু খরচ সাধ্যের মধ্যেই।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া