শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০৬ নভেম্বর ২০২৪ ০১ : ০৯Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্ক: পেট ভরা থাকলেও কি কিছু খেতে ইচ্ছে করে? তাহলে এখনই সাবধান হওয়া উচিত। কারণ, এটি স্বাভাবিক নয়, হতে পারে অনেক রোগের লক্ষণও।
ঘন ঘন খিদে পেলে এবং খাওয়ার ফলে ওজন বাড়তে পারে। আরও অনেক সমস্যাও এর জন্য দায়ী হতে পারে। জেনে নিন খাবার খাওয়ার কিছু সময় পরই আবার খিদে পাওয়ার কারণ।
যেই খাবার আপনি খেয়েছেন সেটি আপনাকে সন্তুষ্ট করতে পারেনি। পাতে প্রোটিনের ঘাটতি হলেও খিদে পেতে পারে। আপনার খাবারের পরিমাণ আপনার পেট ভরাতে পারেনি বা পছন্দ অনুযায়ী খাবার না পেলেও খিদের প্রবণতা থেকে যায়। এইগুলো ছিল স্বাভাবিক কারণ।
কিছু অস্বাভাবিক কারণেও এমন হতে পারে। আপনার শরীরে গোপনে কোন রোগ বাসা বাঁধলেও এমন প্রবণতা তৈরি হয়।
তিনবেলা নিয়ম করে খাবার অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার খাওয়ার পরও যদি খিদে পায় তাহলে তা ডায়াবেটিস, হাইপারথাইরয়েডিজম, ওবেসিটি, ডিপ্রেশনের লক্ষণ হতে পারে। অবিলম্বে চিকিৎসকের কাছে স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করান। অতিরিক্ত খাওয়াদাওয়া যেরকম মানসিক রোগ ডেকে আনে তেমনই একাধিক শারীরিক সমস্যাতেও ফেলে।
ঘুমের অভাবের কারণেও ঘন ঘন খিদে পেয়ে যেতে পারে। প্রত্যেকেরই অন্তত সাত থেকে আট ঘণ্টা ঘুমোনো উচিত। এটি মস্তিস্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে সাহায্য করে। ভালো ঘুম হজম প্রক্রিয়ারও উন্নতি ঘটায়। ঘুম যখন সম্পূর্ণ হয় না, তখন ঘেরলিন হরমোন যা খিদে বৃদ্ধির ইঙ্গিত দেয়। এর ফলে বারবার খিদে পায়। তাই ভালো করে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন।
ঘন ঘন খিদে কারণ হতে পারে ডায়াবেটিস। ডায়াবেটিস রোগীর কোষে গ্লুকোজ পৌঁছায় না। কখনও কখনও রক্তে সুগারের মাত্রা বেশি থাকলেও খিদের অনুভূতি হয়। এমন অবস্থায় একবার সুগার পরীক্ষা করানো উচিত। তাছাড়া অতিরিক্ত মানসিক চাপের কারণে শরীরে কর্টিসল হরমোন বেড়ে যায়। খিদের প্রবণতার উপর যার সরাসরি প্রভাব আছে। ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিজঅর্ডারেও কিছুক্ষণ পর পর খিদে পেতে পারে।
খাওয়ার পরেই খাবার দেখলে যদি আপনার খিদের অনুভূতি হয় তবে তা শুধু শারীরিক নয়, মানসিক কারণেও হতে পারে। অনেক সময় মানুষ অজান্তেই প্রয়োজনের চেয়ে বেশি খাবার খেয়ে ফেলেন। এটি কিছুটা চোখের খিদের মতো হতে পারে। ফলে তাদের হজমের নানা সমস্যা শুরু হয় এবং ওজন বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে। রিফাইনড কার্বোহাইড্রট যেমন চিপস, ফাস্টফুড, চাউমিন, পিৎজা, বার্গার ইত্যাদি বেশি খেলে ঘন ঘন খিদে পেতে থাকে। ফলে বেশি খাবার খাওয়ার প্রবণতা তৈরি হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?