শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৫ নভেম্বর ২০২৪ ০১ : ৫৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা গুজরাটে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বুলেট ট্রেন সেতু। ধ্বংসস্তূপে আটকে বহু শ্রমিক। এখনও পর্যন্ত দুইজন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা উদ্ধারকারী দলের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের আনন্দে। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বুলেট ট্রেন সেতুটি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল, পুলিশ ও দমকল বাহিনী। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত দুইজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও এক শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।
ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, বিকেলে আনন্দের মাহি নদীর উপরে বুলেট ট্রেনের সেতু ভেঙে পড়ায় কংক্রিটের ব্লকের মধ্যে তিনজন শ্রমিক আটকে পড়েন। ক্রেন ও এক্সকেভেটর মেশিন দিয়ে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করা হচ্ছে। সেখান থেকে এক শ্রমিকের মৃতদেহ পাওয়া গিয়েছে। আরও দুই শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে।
প্রসঙ্গত, ভারতের প্রথম বুলেট ট্রেনের অপেক্ষায় দেশবাসী। মুম্বই-আহমেদাবাদ রুটেই চলবে প্রথম বুলেট ট্রেন। তার প্রস্তুতিও চলছে জোরকদমে। কিন্তু ট্রেন ছোটার আগেই মোদি সরকারের স্বপ্নের প্রোজেক্ট হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। যে সেতুর উপর দিয়ে বুলেট ট্রেন ছোটার কথা ছিল, নির্মীয়মাণ অবস্থাতেই সেটি ভেঙে পড়ল। গত কয়েকবছরে একাধিক রেল দুর্ঘটনায় যাত্রী সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এবার নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ায় আবারও উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?