সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ৩১ অক্টোবর ২০২৪ ১৬ : ০৮Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার আশঙ্কা বাড়িয়ে দূরপাল্লার মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে আমেরিকায় আঘাত হানার উদ্দেশেই এই ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করল কিম জং উনের দেশ।
উত্তর কোরিয়ার সামরিক সূত্র উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিট নাগাদ কোরীয় উপদ্বীপ থেকে জাপানের মাঝে সমুদ্রে ওই ব্যালিস্টিক মিসাইলটি নিক্ষেপ করা হয়। এর আগে ২০১৭ এবং ২০২২ সালে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ–পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। আর এবার ঠিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ফের ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ–পরীক্ষা করল উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ আগেই জানিয়েছে পরমাণু অস্ত্রবাহী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণের প্রযুক্তি তারা আয়ত্ত করে নিয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করতে কিম প্রায় ১০ হাজার সেনা পাঠিয়েছেন বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর কোরিয়াকে হুমকি দিয়েছেন। এবার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ–পরীক্ষা আমেরিকার শঙ্কা বাড়াল উত্তর কোরিয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?