রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ভূত চতুদর্শীতে ১৪ শাক তো খাচ্ছেন, কোন শাকের কী উপকার জানেন?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ৩০ অক্টোবর ২০২৪ ১৯ : ১৮Soma Majumder

আজকাল ওয়েব ডেস্ক: আগামীকাল ৩১ অক্টোবর কালীপুজো। ঠিক তার আগের দিন আজ বুধবার হল ভূত চতুদর্শী। দীপান্বিতা অমাবস্যার আগে চতুর্দশী তিথিতে হিন্দু মতে ভূত চতুর্দশী পালন করা হয়। ভূত অর্থাৎ অতীত এবং চতুর্দশী অর্থাৎ কৃষ্ণপক্ষের ১৪ তম দিন। পিতৃ এবং মাতৃকুলের সাত পুরুষের উদ্দেশ্যে এদিন গৃহস্থ বাড়িতে জ্বালানো হয় ১৪ প্রদীপ। একইসঙ্গে এইদিনে রীতি রয়েছে ১৪ শাক খাওয়ারও।

ভূত চতুর্দশীর দিন চোদ্দ শাক খাওয়ার রীতি বাঙালির বহু পুরনো। অনেক বাঙালি বাড়িতে চোদ্দ শাক রান্না হয়৷ যার পিছনে যেমন একাধিক পৌরাণিক কারণ লুকিয়ে রয়েছে, তেমনই এই ১৪ শাকের স্বাস্থ্যগুণও অনেক৷  এই ১৪ শাকের তালিকায় রয়েছে সর্ষে, পালং, লাল নটে, গিমা, পুঁই, কলমি, পাট,মূলো, বেতো, হিঞ্চে, নটে, শুষনি, মেথি৷এর মধ্যে লিভার ও হার্ট ভাল রাখতে কলমি শাকের জুড়ি মেলা ভার৷ অন্যদিকে, রোগ প্রতিরোধকারী ভিটামিন সি, ক্যালশিয়াম, আয়রন, জিঙ্ক ও ম্যাগনেশিয়াম থাকে পুঁই শাকে৷

শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় লাল নটে শাক৷ রক্তাল্পতার সমস্যা থাকলে এই শাক অত্যন্ত উপকারী৷ এছাড়াও, এতে রয়েছে একাধিক অ্যামাইনো অ্যাসিড, ফসফরাস, আয়রন, ভিটামিন ই, পটাশিয়াম, ভিটামিন সি, ম্যাগনেশিয়াম৷ লাল শাকে রয়েছে ক্যানসার প্রতিরোধক উপাদানও৷ আবার গিমা শাক লিভারের স্বাস্থ্য থেকে শুরু করে সর্দিকাশি, কফের সমস্যায় উপকার পাওয়া যায়৷ জ্বরের পরে খাবারে অরুচিও কাটে এই শাক খেলে৷

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ও সর্দি-কাশিতে পাটশাক খুই উপকারী৷ মূলোর শাক খেলে বাতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। পালং শাকও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে৷ তবে এই শাকে অতিরিক্ত মাত্রায় ম্যাগনেশিয়াম থাকে। পালং শাকে বিভিন্ন ধরনের ফ্ল্যাবনয়েড রয়েছে৷ আর সরষে শাক শরীরে ‘ভাল’ কোলেস্টেরল বাড়ায়, সুস্থ রাখে হৃৎপিণ্ড সুস্থ৷

হিঞ্চে শাক শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়৷ রক্তাল্পতা রোধেও এই শাক কার্যকরী। বেতো শাক যে কোনও রকমের ব্যথার উপশম করতে খুব কার্যকরী৷অন্যদিকে, মেথি শাক কোলেস্টেরল ও ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে, হার্ট ভাল রাখে, হজমের সমস্যাও দূর করে৷ নোটে শাক ক্যালসিয়ামে ভরপুর, খাবারের অরুচি কটায়৷


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া