রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দীপাবলি শুধু হিন্দুদের উৎসব নয়! জানুন বৌদ্ধ, শিখ আর জৈন ধর্মে এর মাহাত্ম্য

দেবস্মিতা | ২৮ অক্টোবর ২০২৪ ০৫ : ২৭Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: দিওয়ালি বা দীপাবলি আলোর উৎসব। রামায়ণ অনুসারে, এই দিন রামচন্দ্র লঙ্কা জয় করে সীতাকে নিয়ে অযোধ্যায় এসেছিলেন। প্রিয় রাজাকে স্বাগতম জানাতে অযোধ্যাবাসী আলো দিয়ে সাজিয়েছিল। অন্যদিকে প্রচলিত, এই দিন মৃত পূর্বপুরুষরা আলোর রেখা বেয়ে ফিরে যান প্রেতলোকে। অনেকে এই দিন ধন-সম্পদ বৃদ্ধির আশায় দেবী লক্ষ্মীর পুজো করে থাকেন। 

 

 

আলোর এই উৎসব যা অক্টোবর বা নভেম্বর মাসে পালিত হয়। এটি মূলত নির্ভর করে চাঁদের গতি বা তিথির উপর। সারা দেশের বিভিন্ন অঞ্চলে উদযাপিত হয় এই উৎসব। শুধু হিন্দুরা নন, বৌদ্ধ, জৈন এবং শিখ সম্প্রদায়ের লোকেরাও পালন করে থাকেন এই উৎসব। এ বছর দীপাবলি পড়েছে ৩১ অক্টোবর। 

 

 

জৈন ধর্মে, দীপাবলি ২৪ তম তীর্থঙ্কর বা আধ্যাত্মিক গুরু ভগবান মহাবীরের মোক্ষ বা মুক্তির দিন হিসেবে স্মরন করা হয়। জৈন ধর্ম অনুসারে, মহাবীর ৫২৭ খ্রিস্টপূর্বাব্দে দীপাবলির দিনে জ্ঞান লাভ করেছিলেন। এই উত্সবটি জৈনদের জন্য অহিংসা, আত্ম-শৃঙ্খলা এবং ত্যাগের পথ অবলম্বন করার জন্য ব্যবহার করা হয়। এই সম্প্রদায়ের মানুষ এই দিন উপবাস এবং প্রার্থনা করেন পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পাওয়ার জন্য। 

 

 

শিখরা দীপাবলির সময়ে বান্দি ছোড় দিবস বা মুক্তির দিন উদযাপন করে, মুঘল সম্রাট জাহাঙ্গীরের কারাগার থেকে ষষ্ঠ শিখ গুরু হরগোবিন্দ সিং -এর মুক্তির স্মরণে। শিখদের মতে, গুরু হরগোবিন্দ সিং এই দিন মুক্তি পেয়ে আরও ৫২ জন বন্দী রাজাকে নিয়ে অমৃতসরের স্বর্ণ মন্দিরে ফিরে এসেছিলেন। শিখধর্মে দীপাবলি তাই স্বাধীনতার উদযাপন, সঙ্গে সহানুভূতি, সাহসিকতাকে স্মরণ করা। 

 

 

বৌদ্ধ ধর্মমতে, দিওয়ালির দিন সম্রাট অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। চন্ডাশোক পরিণত হন ধর্মাশোকে। অশোক ছিলেন একজন নির্মম শাসক, যিনি যুদ্ধের ধ্বংসলীলা দেখে শান্তি ও আধ্যাত্মিক উন্নতির পথ বেছে নিয়েছিলেন। তাই বৌদ্ধরা এই দিন প্রদীপ জ্বালিয়ে স্মরণ করেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া