শুক্রবার ১৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

turmaric may have side effects if taken in excessive quantity

লাইফস্টাইল | বেশি উপকারের আশায় একগাদা হলুদ খাচ্ছেন? হতে পারে উল্টো ফল, জানুন বেশি খেলে কি ধরণের সমস্যায় পড়তে পারেন 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২৪ অক্টোবর ২০২৪ ০৩ : ৪৫Moumita Ganguly

আজকাল ওয়েব ডেস্ক: নানা ধরণের উপকারি ও স্বাস্থ্যকর গুনাগুণে ভরপুর হলুদ আমাদের সকলেরই ডায়েটে কম বেশি থাকে।সকালে এক টুকরো কাঁচা হলুদ গুড় দিয়ে খেলে ত্বক ও রক্ত পরিষ্কারের কাজ করে। আবার কখনও সারাদিনে একের বেশিবার দুধের সঙ্গে গুঁড়ো হলুদ মিশিয়ে খাচ্ছেন অনেক উপকারের আশায়। হ্যাঁ স্বাস্থ্যকে সঠিক দিকে পরিচালিত করতে হলুদের ঔষধি গুণ বহু পুরনো আয়ুর্বেদিক পন্থা হিসেবে বিবেচিত হয়ে আসছে। কিন্তু এর অতিরিক্ত ভাল ফল পেতে হলে বেশি পরিমাণে খাওয়া হলে ভালর বদলে হতে পারে খারাপ ফল। পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর।তাই জেনে নিন কিভাবে কতটা খেলে আপনি এর থেকে উপকৃত হবেন।

অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান থাকায় রোগ-ব্যাধি দূরে রাখতে পারে হলুদ। তবে প্রতিদিন বেশি কাঁচা হলুদ খাওয়া সকলের জন্য মোটেই স্বাস্থ্যকর নয়।

বেশি কাঁচা হলুদ খেলে কিডনিতে পাথর হতে পারে। শরীরে ক্যালশিয়াম শোষণ বিঘ্নিত করে হলুদ। যার ফলে প্রয়োজনীয় উপাদান ছেঁকে, বর্জ্য শরীরের বাইরে বার করতে পারে না বৃক্ক। বহুদিন ধরে জমতে থাকলে সেগুলিই ক্যালশিয়াম অক্সালেট জাতীয় পাথরে পরিণত হয়।

শরীরকে গরম করে তোলে হলুদ। তাই আয়ুর্বেদশাস্ত্র অনুযায়ী যাদের পিত্তদোষ আছে, তারা এই মশলা এড়িয়ে চলুন। গরমকালে রান্নায় হলুদ কম ব্যবহার করুন। হলুদের অনিয়মিত ব্যবহারে পেটে নানা ধরনের সমস্যা হতে পারে। বিশেষত যাঁদের যকৃত্, অগ্ন্যাশয়ে কোনও রকম ঘা আছে তারা এড়িয়ে চললেই ভাল।

হলুদ থেকে অনেকের অ্যালার্জি হয়। যাদের ত্বকে অ্যালার্জি চুলকানি একজিমা আছে, তারা বেশি হলুদ খেলে ত্বকে সংক্রমণ, পেট ব্যথা-সহ একাধিক সমস্যা দেখা দিতে পারে। এই অ্যালার্জি বাড়লে পেটের গণ্ডগোল, গা বমিভাব, ডায়রিয়া সহ একাধিক সমস্যা দেখা দিতে পারে।

মনে রাখবেন, রক্ত জমাট বাঁধতে দেয় না হলুদ।তাই মেয়েদের ঋতুস্রাবের সময় বেশি হলুদ খেলে রক্তক্ষরণ বেড়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই সাবধান হন।

অতিরিক্ত হলুদের ব্যবহারে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিইনফ্ল্যামেটরি ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই মনএক জন পূর্ণবয়স্ক মানুষ প্রতিদিন গড়ে ৫০০ মিলিগ্রাম পর্যন্ত হলুদ খেতে পারেন, সেই বিষয়ে সতর্ক থাকুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া