শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৩ অক্টোবর ২০২৪ ১৯ : ২১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: একেই হয়তো বলে কপাল। নাহলে কী এমন একজন কুখ্যাত গ্যাংস্টার জামিন পেয়ে যান। মুম্বইয়ের হোটেল ব্যবসায়ী জয়া শেট্টির খুনের মামলায় জামিন পেল কুখ্যাত গ্যাংস্টার ছোটা রাজন। ওই মামলায় যাবজ্জীবন সাজা হয় ছোটা রাজনের। তবে আরও একাধিক মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ওই গ্যাংস্টারকে এখনও জেলেই থাকতে হবে।
২০০১ সালে মুম্বইয়ের হোটেল ব্যবসায়ী জয়া শেট্টির খুনের মামলায় বম্বে হাইকোর্ট ছোটা রাজনের জামিনের আর্জি মঞ্জুর করেছে। ১ লক্ষ টাকার বন্ডে শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করা হল ছোটা রাজনকে। তার জামিনের রায় দিয়েছেন বম্বে হাইকোর্টের বিচারপতি রেবতি মোহিতে দেরে এবং বিচারপতি পৃথ্বীরাজ চৌহানের ডিভিশন বেঞ্চ।
চলতি বছরের মে মাসে মুম্বইয়ের হোটেল ব্যবসায়ী জয়া শেট্টি খুনের মামলায় ছোট রাজনের যাবজ্জীবন সাজা হয়। এই রায়কে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ছোটা রাজন। তার দাবি ছিল, যাবজ্জীবন সাজা বাতিল করে তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হোক।
ছোটা রাজেনের বর্তমান বয়স ৬৪। মুম্বইতে মাফিয়া সিন্ডিকেট চালাতে তার অবদান ছিল অন্যতম। ১৯৭৯ সালে প্রথমবার পুলিশ কনস্টেবনকে হেনস্থা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর জেল থেকে বেরিয়ে ছোটা রাজেন বড় রাজেনের দলে যোগদান করে। দাউদের হয়ে কাজ করত ছোটা রাজেন। এমনটাই সকলে বলে থাকে।
১৯৮৯ সালে ছোটা রাজেন দুবাই এবং ইন্দোনেশিয়াতে গা ঢাকা দেয়। সেখানে প্রায় ২৭ বছর ধরে নিজের মাফিয়ারাজ চালাত সে। এরপর সেখান থেকে তাকে গ্রেপ্তার করে ভারতের মাটিতে নিয়ে আসা হয় ২০১৫ সালে। সেই থেকেই জেলের ঘানি টানছে এই মাফিয়া ডন। তার বিরুদ্ধে বহু অপরাধমূলক কাজকর্মের যোগ রয়েছে। খুন, তোলাবাজি, পাচারচক্র, মাদক পাচার সবই রয়েছে এই কুখ্যাত মাফিয়ার বিরুদ্ধে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?