মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Murder Case: চিংড়িঘাটায় কাঁচির কোপে খুন যুবক, পুলিশের সামনেই অভিযুক্তকে মারধর

Kaushik Roy | ২৬ নভেম্বর ২০২৩ ১৩ : ১৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা। সেখান থেকে পরিস্থিতি ক্রমশ হাতাহাতির পর্যায়ে দাঁড়ায়। তা থেকেই কাঁচির আঘাতে খুন হল এক যুবক। ঘটনাটি ঘটেছে কলকাতার চিংড়িঘাটা এলাকায়। শনিবার রাতে ওই এলাকায় জগদ্ধাত্রী পুজোর বিসর্জন হচ্ছিল। দুই পক্ষই সাউন্ড বক্স বাজিয়ে বিসর্জন দিতে যাচ্ছিল। বক্স বাজানোকে কেন্দ্র করেই বচসা শুরু হয় দুই পক্ষের মধ্যে। জোরে গান চালানো নিয়ে শুরু হয় বিতর্ক।সেখান থেকে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে সাহেব আলি নামে এক যুবকের গলায় কাঁচির কোপ মেরে দেন বিট্টু নামে এক যুবক। রক্তাক্ত অবস্থায় ঢলে পড়ে যান সাহেব। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। বিট্টুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী। রবিবার অভিযুক্তকে চিংড়িঘাটা মোড়ে ঘিরে ধরে উত্তেজিত জনতা। পুলিশের সামনেই লাঠি, ইট দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন বিট্টু। এদিন সকালে তাকে এলাকায় দেখতে পেয়েই মারধর চলে। আশঙ্কাজনক অবস্থায় অভিযুক্তকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছন সিপি বিধাননগর গৌরব শর্মা। ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ায় চিংড়িঘাটা এলাকায়। ভাঙচুর করা হাই ট্যাক্সিতেও। নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। সমবেদনা জানিয়ে অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া