মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিলুপ্ত হয়নি বিশ্বের ক্ষুদ্রতম ভল্লুক, মিজোরামের জঙ্গলে পাওয়া গিয়েছে তাদের সন্ধান 

দেবস্মিতা | ১৯ অক্টোবর ২০২৪ ০২ : ০৮Debosmita Mondal

বিভাস ভট্টাচার্য 

 

না, হারিয়ে যায়নি। বিলুপ্তও হয়ে যায়নি। পাওয়া গিয়েছে তাদের সন্ধান। মিজোরামের জঙ্গলে ফের দেখা পাওয়া গিয়েছে মালায়ান সান বেয়ার-এর (Malayan sun bear)। বিশ্বে ভল্লুক সমাজে যার পরিচিতি সবচেয়ে ছোট আকৃতির ভল্লুক হিসেবে। ওই রাজ্যের বন বিভাগের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে তাদের উপস্থিতি। 

 

 

এবিষয়ে মিজোরামের দম্পা টাইগার রিজার্ভ-এর ফিল্ড ডাইরেক্টর অগ্নি মিত্র বলেন, 'একটা সময় পর্যন্ত এই ধারণাটাই শুরু হয়েছিল এই প্রজাতির ভল্লুক বোধহয় বিলুপ্ত হয়ে গিয়েছে। এরপর বন বিভাগের পক্ষ থেকে জঙ্গলে জায়গায় জায়গায় ট্র্যাপ ক্যামেরা বসানো হয়। সেই ক্যামেরাতেই জঙ্গলে এই ভল্লুকের উপস্থিতি ধরা পড়ে। আমাদের দেশে এই ভল্লুক মিজোরাম ছাড়াও আছে অরুণাচল প্রদেশের জঙ্গলে।' ভারত ছাড়াও দক্ষিণপূর্ব এশিয়ার কয়েকটি দেশের জঙ্গলও এই ভল্লুকের বাসস্থান। 

 

 

সচরাচর ভল্লুক বলতে যে একটা বিশালদেহী বন্যপ্রাণীর কথা সকলের মাথায় ঘুরতে থাকে সেটা এই প্রজাতির ভল্লুক দেখলে আর থাকবে না। আয়তনে একটি পূর্ণবয়স্ক সাধারণ কুকুরের থেকেও এই ভল্লুক বড় নয়। মালায়ান সান বেয়ার-এর শারীরিক দৈর্ঘ্য সর্বাধিক ৪ ফুট থেকে ৫ ফুট পর্যন্ত হতে পারে। শারীরিক ওজন ২৫ থেকে ৬৫ কেজির মধ্যে থাকে। দম্পা টাইগার রিজার্ভ-এর ফিল্ড ডাইরেক্টর জানিয়েছেন, সাধারণত ভল্লুক সর্বভুক হলেও এই প্রজাতির ভল্লুক বেশি পছন্দ করে ফল খেতে এবং বিশেষ করে পেঁপে এদের খুবই পছন্দের খাবার। একা থাকাই এদের মূল পছন্দ। 

 

 

ভল্লুকের পিত্ত ব্যবহার করে বিশেষত চিন দেশের লোকেরা এর সাহায্যে নানারকম ওষুধ তৈরি করেন। তার জন্য চোরা শিকারিদের লক্ষ্য হয়ে ওঠে ভল্লুকরা। 

 

 

কিন্তু এই প্রজাতির ভল্লুক আকারে ছোট হওয়ায় এবং মিজোরাম এবং অরুণাচল প্রদেশের জঙ্গল অত্যন্ত গভীর হওয়ায় চট করে এদের খোঁজ পাওয়া মুশকিল। ফলে চোরা শিকারিদের হাত থেকে এরা অনেকটাই রক্ষা পায় বলে জানিয়েছেন ফিল্ড ডিরেক্টর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া