সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | তিন মাস ধরে প্ল্যান, ইউটিউব দেখে বাবা সিদ্দিকিকে খুনের ছক অভিযুক্তদের

দেবস্মিতা | ১৬ অক্টোবর ২০২৪ ১৫ : ৩০Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনের নেপথ্যে পরতে পরতে রহস্য। তদন্তে উঠে এল আরও এক চাঞ্চল্যকর খবর। গুলি চালানো শেখার জন্য ইউটিউবের ভিডিও দেখে প্রশিক্ষণ নিয়েছিল দুই অভিযুক্ত। এমনকী অভিযুক্তেরা নিজেদের মধ্যে কথাবার্তা চালানোর জন্য স্ন্যাপচ্যাট এবং ইনস্টাগ্রাম -এর মত সোশ্যাল মিডিয়া ব্যবহার করত, এমনটাই জানিয়েছে মুম্বই পুলিশ। 

 

 

মুম্বই ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, গোটা খুনের পরিকল্পনা তৈরি হয়েছিল পুনেতে। গ্রেপ্তার হওয়া দুই শ্যুটার গুরমাইল সিং এবং ধরমরাজ কাশ্যপ - ইউটিউবে ভিডিও দেখে শুটিং শিখেছিল। প্রভাবশালী ওই নেতাকে হত্যা করার জন্য তারা দীর্ঘদিন ধরে অনুশীলনও করেছিল। সিদ্দিকির ব্যানার দেওয়া ছবিতে তারা নির্ভুল লক্ষ্যের উদ্দেশ্যে প্র্যাকটিস করত। 

 

 

তদন্তে আরও উঠে এসেছে, বাবা সিদ্দিকিকে হত্যার পরিকল্পনা শুরু হয়েছিল তিন মাস আগেই। তখন থেকে অভিযুক্তরা অস্ত্র ছাড়াই বেশ কয়েকবার নেতার বাড়িতে আসে। পুলিশ জানিয়েছে, ঘটনার ২৫ দিন আগে অভিযুক্তরা শেষ এনসিপি নেতার বাড়িতে ঢুকেছিল।

 

 

মঙ্গলবার, অপরাধস্থলের কাছে একটি কালো ব্যাগ থেকে একটি ৭.৬২ এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। প্রাক্তন এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যায় ক্রাইম ব্রাঞ্চ এখনও পর্যন্ত চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, তিনজন এখনও পলাতক। ১২ অক্টোবর দশেরার রাতে মুম্বইয়ের বান্দ্রায় তাঁর ছেলে এবং বিধায়ক জিশান সিদ্দিকির অফিসের কাছে তাঁকে গুলি করা হয়। দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে আসার কিছু পরেই মৃত্যু হয় প্রাক্তন প্রতিমন্ত্রীর।

 

 

জানা গিয়েছে, ২৩ বছর বয়সী হরিশকুমার বালক্রম এই হত্যায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করত। এই লোকটি নয় বছর ধরে বসবাস করছে পুনেতে, এখনও অধরা। অপরাধের জন্য অস্ত্র এবং টাকা দুইই সরবরাহ করেছিল ওই ব্যক্তি। সে শুটারদের দুটি মোবাইল ফোনও দিয়েছিল। সেই মোবাইল ফোন উদ্ধার করেই দেখা গিয়েছে নিজেদের মধ্যে স্ন্যাপচ্যাট আর ইন্সটাগ্রামে কথাবার্তা চালাত অভিযুক্তেরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া