সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | TIGER CENSUS : সুন্দরবনে শুরু বাঘ গণনা

Sumit | ২৫ নভেম্বর ২০২৩ ১৬ : ০০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : সুন্দরবনে এবার শুরু হবে বাঘ গণনার কাজ। ২৭ নভেম্বর থেকে শুরু হবে এই কাজ। শুধু সুন্দরবনে নয়, গোটা দেশেই বাঘ গণনার কাজ শুরু হবে। প্রথম দফায় সুন্দরবনের বাঘ সংরক্ষণ স্থানগুলিতে গণনা করা হবে। এরপর সুন্দরবনের বাকি এলাকাগুলিতে গণনার কাজ হবে। প্রতিটি ক্ষেত্রেই বিভিন্ন স্থানে লাগানো ক্যামেরাগুলি সঠিকভাবে পর্যবেক্ষণ করা হবে। এই কাজ ৪০ জন বন দফতরের কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের নিয়ে করা হবে। সকলকেই বিশেষ ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে। কিভাবে ক্যামেরাগুলি থেকে তথ্য সংগ্রহ করা হবে সেবিষয়েও শেখানো হবে। সুন্দরবনে বর্তমানে ৭২০ টি বিশেষ স্থানে প্রায় ১৫০০ টি ক্যামেরা বসানো রয়েছে। গতবারের গণনা অনুসারে সুন্দরবনে ১০১ টি বাঘের সন্ধান পাওয়া গিয়েছিল। সুন্দরবনে মানুষ-বাঘের সম্পর্ক যাতে সঠিক থাকে সেদিকেও বিগত কয়েক বছরে জোর দেওয়া হয়েছে। সুন্দরবনের বাঘ অনেক সময় লোকালয়ে প্রবেশ করে। সেইসময় গ্রামের বাসিন্দারা কি করবে তা নিয়েও তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সুন্দরবনে নিয়মিতভাবে হরিণ ছাড়ার কাজও চলছে যাতে বাঘ লোকালয়ে খাবারের খোঁজে না আসে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায় বিস্তীর্ণ অংশ জুড়ে সুন্দরবন। মোট ১০ হাজার ২০০ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে সুন্দরবন। তার মধ্যে ৪ হাজার ২০০ কিলোমিটার রয়েছে পশ্চিমবঙ্গে। বন দফতরের পক্ষ থেকে বলা হয়েছে সমস্ত সুন্দরবনের বাঘ গণনা করা সম্ভব নয়। কিন্তু যতটা স্থানে গণনা করা যাবে তাতে একটা স্পষ্ট ধারণা অন্তত করা যাবে। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্যে বাঘেরা কতটা নিজেদের বংশবিস্তার করল সেটা দেখাই এই গণনার প্রধান কাজ।   

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া