রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১৫ অক্টোবর ২০২৪ ০১ : ০৫Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: লাগবে দামী ঘড়ি, দামী ফোন, একটু আধটু ঘুরতে যাওয়া। কিন্তু হাতে নেই টাকা। উপায় কী? দিল্লিতে আসন্ন দিলজিৎ দোসাঞ্জের কনসার্টের জাল টিকিট বিক্রি করা হল। সেই টাকায় কেনা হল বহুমূল্য ঘড়ি আর ফোন। এমনটাই ঘটেছে দিল্লিতে। অবাককর ঘটনায় পুলিশের জালে এক।
ধৃতের নাম কৌশিক রাজ, বয়স ২৯। জানা গিয়েছে, কৌশিক রাজ বিহারের মুজাফরপুরের বাসিন্দা। থাকতেন, উত্তম নগরে। তিনি ব্যাচেলর অফ টেকনোলজির দ্বিতীয় বর্ষে কলেজ ছেড়ে দেন এবং ইভেন্ট ম্যানেজমেন্টে ফ্রিল্যান্সার হিসাবে কাজ শুরু করেন। পুলিশের কাছে অভিযোগ আসে, জওহরলাল নেহরু স্টেডিয়ামে আগামী ২৬ অক্টোবর অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট। তার জন্য জাল টিকিট বিক্রি করা হচ্ছে। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, এক, দুটো নয়, ৬৯ টা জাল টিকিট বিক্রি করা হয়েছে।
প্রতারিত ওই ব্যক্তি, চণ্ডীগড়ের এক বন্ধু মারফত কৌশিকের সঙ্গে যোগাযোগ করেন। জানা গিয়েছে, তিনি প্রথমে পাঁচটি টিকিট কেনেন টাকা দিয়ে। টিকিটগুলি পান ইমেল মারফত। এরপর তিনি আরও ৬৪টি টিকিট পরিবার, বন্ধুবান্ধবদের জন্য কেনেন। যার মোট পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকার কাছাকাছি। পরে তিনি টিকিট যাচাই করার জন্য হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে তখন বুঝতে পারেন ঠকে গিয়েছেন। টিকিটগুলি সব জাল। এরপর পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, ওই ব্যক্তি কনসার্টের টিকিট এডিট করে বিক্রি করত। সেই টাকা নিয়ে বেঙ্গালুরু, গোয়া এবং মুম্বইতে ভ্রমণ করেছিল। এর পাশাপাশি একটি আইফোন এবং অ্যাপেলের ঘড়িও কেনে। পুলিশ তাঁকে নিজামউদ্দিন রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করে। তার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এরপর থেকে টিকিট অনলাইনে কেনার সময় খতিয়ে দেখে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। প্রয়োজনে হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?