মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৩ অক্টোবর ২০২৪ ২৩ : ৪৭Riya Patra
নিতাই দে, আগরতলা: পুজো দেখে বাড়ি ফেরার পর খুন মা-মেয়ে। ঘটনা পশ্চিম ত্রিপুরা জেলার আমতলী থানা এলাকার ওএনজিসির নেতাজি নগর এলাকায়। জানা গেছে, দশমীর দিন রাতে দুর্গাপুজো দেখে বাড়ি ফেরার পর এই ঘটনাটি ঘটিয়েছে জামাই ।
আমতলী থানার পুলিশ সমরজিৎ চৌধুরিকে আটক করেছে। জোড়া হত্যাকান্ড নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরন কুমার কে জানিয়েছেন, রবিবার ভোররাতে আনুমানিক চারটা নাগাদ আমতলী থানা পুলিশের কাছে একটি খবর আছে ওই হত্যাকান্ডের বিষয়ে।
পুলিশ গিয়ে দেখেন আমতলী থানা নেতাজি নগর এলাকায় স্ত্রী তনুশ্রী আচার্য এবং শাশুড়ি সুমা আচার্যের মৃতদেহ বাড়ি উঠানে পড়ে রয়েছে। এবং তাদেরকে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে মধুপুর এলাকা থেকে তনুশ্রীর স্বামী সমরজিৎকে গ্রেপ্তার করেছে। পশ্চিম জেলা পুলিশ সুপার আরো জানান গত দেড় বছর ধরে আলাদা থাকছেন তনুশ্রী। আদালতে তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। তনুশ্রী তাঁর বাপের বাড়িতে থাকতেন। তনুশ্রীর দুই সন্তান স্বামী সমরজিত চৌধুরীর সঙ্গে থাকতেন।
পুলিশ সুপার আরও জানিয়েছেন, আটক ব্যক্তি র স্বীকারোক্তিতে স্ত্রী ও শাশুড়িকে খুনের ব্যাপারে নিশ্চিত হয়েছেন। সমরজিত পুলিশকে জানিয়েছে ২ যুবকের সঙ্গে স্ত্রীর পুজোয় আনন্দ করার ছবি স্ত্রীর সামাজিক মাধ্যমে দেখে খুনের পরিকল্পনা করে সে। রবিবার রাতে সমরজিৎ শ্বশুর বাড়িতে গিয়ে লুকিয়ে ছিল। স্ত্রী ও শাশুড়ি পুজো দেখে বাড়ি ফেরার পর তাঁদের এলোপাথাড়ি আঘাত করে। ঘটনাস্থলে দু' জনের মৃত্যু হয়। সে স্বীকার করেছে, প্রথমে স্ত্রীকে দা দিয়ে আঘাত করে। মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে শাশুড়িকেও কুপিয়ে খুন করে। পুলিশ মৃতদেহ দুজনকে উদ্ধার করে হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। এ ঘটনায় পুলিশ তদন্ত জারি রেখেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?