মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পরপর গুলি, মাটিতে লুটিয়ে পড়লেন বাবা সিদ্দিকি, দশেরার মাঝেই ভয়ংকর কাণ্ড

দেবস্মিতা | ১২ অক্টোবর ২০২৪ ০৫ : ২৬Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: পরপর তিনটি গুলি। একদম নিশানায়। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়লেন এনসিপি নেতা বাবা সিদ্দিকি। তড়িঘড়ি ভর্তি করা হয়, মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হল না, শনিবার সন্ধ্যায় মারা গেলেন প্রাক্তন কংগ্রেস নেতা। 

 

 

চারিদিকে চলছে দশেরা। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় নিজের অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগেই পরপর তিনটে গুলি এসে লাগে তাঁর শরীরে। সঙ্গে ছিলেন ছেলে। কে বা কারা গুলি চালাল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার আকস্মিকতা কাটিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছু পরেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন বাবা সিদ্দিকিকে। 

 

 

 

সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগেই এনসিপি নেতাকে গুলি করে হত্যা নিয়ে শোরগোল রাজনৈতিক মহল। এই নেতা মুম্বাইয়ের বান্দ্রা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তিনবারের নির্বাচিত বিধায়ক। একসময় সামলেছিলেন খাদ্য ও নাগরিক সরবরাহ, শ্রম, খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এবং ভোক্তা সুরক্ষার দপ্তরও। ছিলেন প্রতিমন্ত্রী। তখন ক্ষমতায় কংগ্রেস-অবিভক্ত এনসিপি সরকার। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কংগ্রেসের সঙ্গে দীর্ঘ পাঁচ দশকের সম্পর্ক ছিন্ন করে অজিত পাওয়ারের নেতৃত্বে এনসিপি দলে যোগ দেন প্রবীণ এই নেতা। 

 

 

 

শুধু রাজনৈতিক প্রভাবই নয়, প্রাক্তন এই কংগ্রেস নেতার ছিল বলিউড যোগও। বিনোদন জগতের মানুষদের সঙ্গে ছিল তাঁর নিত্য ওঠাবসা। একসময় নিজেও ছিলেন অভিনয়ের দুনিয়ায়। শাহরুখ থেকে সলমান, ক্যাটরিনা থেকে প্রীতি জিন্টা সকলের সঙ্গেই ছিল গলায় গলায় বন্ধুত্ব। তাঁর এই আকস্মিক হত্যায় শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক থেকে বলিউড সব মহলেই। 

 

 

গোটা ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে কে বা কারা রয়েছে এর পেছনে তা জানা যাবে খুব তাড়াতাড়ি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া