শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ অক্টোবর ২০২৪ ২৩ : ২২Soma Majumder
আজকাল ওয়েব ডেস্ক: একঢাল লম্বা চুলের প্রেমে বরাবরই মজে থেকেছে বাঙালি। সে সাহিত্যে বা সিনেমায় হোক কিংবা রোজকার বাস্তবে। দীর্ঘ সময় জুড়ে তাই লম্বা চুলে বিনুনি, নানা কায়দার খোঁপা বা পশ্চিমি স্টাইলে পনিটেলই ছিল বঙ্গনারীর পুজোর ফ্যাশন। যুগের হাওয়ায় তারপর কখনও এই হেয়ারকাট, কখনও ওই হেয়ারস্টাইল— উৎসব-সাজে ট্রেন্ড বদলে গিয়েছে প্রতি বছরই। তবু একঢাল রেশম চুলের কদর যে কমেনি, প্রতি বছর হেয়ার স্ট্রেটনিং-এর আকাশছোঁয়া চাহিদাই সে কথা বলে।
ছোট চুল হোক বা লম্বা চুল, শারদীয়ার আমেজে নিজেকে নতুন করে সাজিয়ে নিতে কার না মন চায়! আসুন দেখে নেওয়া যাক, এবছর কোন হেয়ারস্টাইলের কেমন কদর, কোন কায়দায় পুজোর ভিড়ে হয়ে ওঠা যাবে নজরকাড়া। রইল তারই হদিশ।
হাই পনিটেল- সোজা লম্বা চুলে উঁচু করে বাঁধা পনিটেলের ফ্যাশন চিরন্তন। চিরুণি দিয়ে লম্বা চুল টানটান করে আঁচড়ে উঁচু করে তুলে মাথার উপর দিকে বেঁধে নিন। পনিটেলের শেষ প্রান্ত দরকারে হেয়ার স্প্রে দিয়ে নিতে পারেন। তাতে পিছন থেকে ছিমছাম দেখাবে।
ক্লাসিক হাই বান উইথ আ ট্যুইস্ট- শাড়ি কিংবা লেহঙ্গার সঙ্গে সবচেয়ে ভাল দেখায়। হেয়ারটাই দিয়ে উঁচু করে বেঁধে নিন। এবার পাক দিয়ে খোঁপা করে ববি পিন, সুন্দর একটা চুলের কাঁটা বা ক্লিপ দিয়ে আটকে নিলেই হল। খোঁপার ঘনত্ব বাড়াতে বান এক্সটেনশন ব্যবহারও করতে পারেন। এরপর উপরটা সাজিয়ে নিতে পারেন নানা ধরনের বিডসে, গুঁজতে পারেন পছন্দের ফুলও।
হাফ আপ- একালের কন্যেরা শাড়ির সঙ্গে চুলের কায়দায় কিছুটা ফিউশন লুক পছন্দ করেন। তেমনই দেখায় হাফ আপ। চুলের উপরের অংশটা তুলে টানটান করে খোঁপার মতো বেঁধে নিন। সাজিয়েও নিতে পারেন চুলের কাঁটা বা অন্য হেয়ার অ্যাক্সেসরিজে। নীচের অংশটা খোলা থাক। অন্য রকম দেখাবে। এই স্টাইল দিব্যি ভাল দেখাবে পশ্চিমি বা ফিউশন সাজেও।
মেসি সাইড ব্রেইড- সাবেক সাজ হোক কিংবা বোহেমিয়ান লুক— মেসি সাইড ব্রেইড বা একদিকের একটু এলোমেলো চেহারার বিনুনি এখন ইন। এক পাশে সিঁথি করে এক দিকের কাঁধের উপরে নিয়ে আসুন পুরো চুলটাকে। এ বার আলগা করে বিনুনী বাঁধুন। কয়েকটা চুল তার থেকে খুলে দিন এলোমেলো ভাব আনতে। রংবাহারি ক্লিপ কিংবা ফুলে সাজিয়ে নিন। ব্যস!
লেয়ারস চুলের বাহারে লেয়ারস-এর জুড়ি নেই। ইদানীং দূষণে, অযত্নে চুলের ঘনত্ব কমছে সবারই। সেখানে লেয়ারস-এর হাত ধরে চুলটা ঘন দেখায় খানিক। দু’তিনটে লেয়ারে কাটা চুল মুখের চারপাশটা ঘিরে থাকে। দৈর্ঘ্য রাখুন পছন্দমতো। সব রকম সাজের সঙ্গেই দিব্যি মানিয়ে যায় এই হেয়ারস্টাইল।
বিচ ওয়েভস- চুল যদি হয় কোঁকড়া, ঢেউ খেলানো লম্বা চুল ড্রেস, ট্রাউজার্স, পালাজো-টপ, কিংবা শাড়ি-সালোয়ারের সঙ্গেও দিব্যি মানায়। ভাল লাগে ফিউশন সাজের সঙ্গেও। এই চুলে এমনিতেই একটা ছুটি ছুটি গন্ধ মাখা। কোঁকড়া চুল না থাকলে কার্ল করিয়ে নিতেই পারেন পার্লারে।
পিক্সি কাট- পুজোর বাজারে পিক্সি কাটের রমরমা। ছোট চুলে কান ছোঁয়া, গালের দিকে ঘোরানো এই হেয়ারকাট ভাল দেখাবে পশ্চিমি যে কোনও সাজের সঙ্গে। এমনকী ক্যারি করতে পারলে শাড়ি আর হাইনেক বা হল্টার নেক ব্লাউজের সঙ্গেও এর যুগলবন্দি জবরদস্ত।
ব্লান্ট বব- চিরচেনা বব কাটের শেষ প্রান্তটা ব্লান্ট কাটের মতো। এই হেয়ারকাটই এবছর সবচেয়ে হিট। শাড়ি আর নানা ছাঁদের ডিজাইনার ব্লাউজের সঙ্গে এই হেয়ারকাটের জুটি আপনাকে করে তুলতেই পারে পুজোর ভিড়ের স্টাইল আইকন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?