শনিবার ১৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | বহুবার সন্তান পরিকল্পনার চেষ্টা করেও বিফল? মা হওয়ার স্বপ্নপূরণে নিয়মিত করুন এই ৪ যোগাসন

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ অক্টোবর ২০২৪ ০০ : ৩৪Soma Majumder

আজকাল ওয়েব ডেস্ক: কথায় বলে, মা হওয়া মুখের কথা নয়। অনিয়মিত লাইফস্টাইল এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের জালে সহ দিনে দিনে বাড়ছে বন্ধ্যাত্বের ফাঁদ। তাই সন্তান ধারণের পরিকল্পনা থাকলে আজকাল মহিলাদের শরীরের প্রতি বাড়তি যত্নবান হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে অন্যান্য বিষয়ের সঙ্গেই মা হওয়ার স্বপ্নপূরণ করতে সাহায্য করে কয়েকটি আসন। জেনে নিন সেই বিষয়ে। 

ভুজঙ্গাসন: আসনটিতে ঘাঁড়, গলা, মুখ, বুক, পেট, পিঠ, কোমর ও মেরুদণ্ডের উপর প্রচণ্ড চাপ পড়ে বলে শরীরের এইসব অঙ্গের স্নায়ুতন্ত্র ও পেশী সতোজ ও সক্রিয় থাকে। মেরুদণ্ডের হাড়ের জোড় নমনীয় হয়। প্রতিদিন অন্তত পক্ষে ৩-৪ বার এই আসনটি করতে পারেন। পেটের মেদ ঝরাতে সাহায্য করে এই আসন।

মালাসন: প্রথমে মাটিতে বসুন। তারপর দুই পা দু’দিকে দিয়ে উঁচু হয়ে বসুন। দু’পা যথা সম্ভব কাছাকাছি রাখুন। হাত দু’টি নমস্কারের ভঙ্গিতে একসঙ্গে জড়ো করে রাখুন। টানা ৩-৪ মিনিট এই আসনে থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় আসুন। এটি অত্যন্ত উপকারী একটি আসন। 

সেতু বন্ধাসন-মহিলাদের পেলভিক অঞ্চলের স্বাস্থ্য ঠিক রাখে সেতু বন্ধাসন। তাই গর্ভধারণের আগে এই আসন নিয়মিত করা উচিত। যার জন্য প্রথমে হাত-পা ছড়িয়ে মেঝেতে চিত হয়ে শুয়ে পড়ুন। তারপর হাঁটু ভাঁজ করে পায়ের গোড়ালি পশ্চাৎদেশের কাছাকাছি নিয়ে আসুন। এরপর কোমর থেকে পশ্চাৎদেশ পর্যন্ত মেঝে থেকে শূন্যে তুলে ধরুন। এইভাবে ৩০ সেকেন্ড করে থেকে ৪-৫ বার করুন এই আসন। তাতেই মিলবে ফল।

মার্জারাসন: সমগ্র শরীরে রক্ত চলাচল ঠিক রাখে এই আসন। এই আসন নিয়মিত রুটিনে থাকলে কোমড় ও কাঁধের স্ট্রেচ হওয়ায় শিরদাঁড়াও হয় ফ্লেক্সিবল। গর্ভধারণের আগে ও পরে এই আসন অবশ্যই করা উচিত। এই আসন অভ্যাস করুন ৫ বার করে অন্তত পক্ষে ৫ মিনিট।

বীরভদ্রাসন: এই আসনটি শরীরের মূল পেশীগুলিকে শক্তিশালী করে। একইসঙ্গে পেটের অঙ্গগুলিকে উদ্দীপিত করে, যার ফলে সন্তানধারণের সম্ভাবনা বাড়ে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া