শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

rain forecast in bengal

কলকাতা | ষষ্ঠী অবধি বৃষ্টির সম্ভাবনা, পুজোর বাকি দিনগুলিতে কী হবে?‌ জানুন হাওয়া অফিসের আপডেট 

Rajat Bose | ০৪ অক্টোবর ২০২৪ ১৮ : ১৮Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ষষ্ঠী অবধি বঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তারপর বৃষ্টি হলেও তা পুজোয় প্রভাব ফেলবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় শুধু বৃষ্টির সম্ভাবনা। কিন্তু তার আগে অবধি ভালই বৃষ্টি হবে দক্ষিণ ও উত্তরে।


সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তার জেরে আগামী কয়েক দিন কলকাতা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদে। শনিবার হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। 


উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। রয়েছে দুই দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এই দুই জেলা ছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুরে। 


হাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণাবর্তের জেরে সমুদ্রের উপর ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। শুক্রবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে শুক্রবার অবধি। 


হাওয়া অফিসের পূর্বাভাস, ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুজোর মধ্যেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে তা পুজোয় প্রভাব ফেলবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। যদিও শনিবারের পর দুই বঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া