রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Aajkaal.in

৫ রাজ্যের ভোটের নির্ঘন্ট প্রকাশ করল নির্বাচন কমিশন

দেশ | Assembly Election: ৫ রাজ্যের ভোটের নির্ঘন্ট প্রকাশ করল নির্বাচন কমিশন

RP | ০৯ অক্টোবর ২০২৩ ২৩ : ১৩Rishi Sahu
আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোটের আগে ৫ রাজ্যে বিধানসভা ভোট। নির্বাচন কমিশন ভোটমুখী মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মিজোরামের ভোটের দিনক্ষণ প্রকাশ করেছে। মিজোরামে ভোট হবে ৭ নভেম্বর, সে রাজ্যে ভোটকেন্দ্রের সংখ্যা ১,২৭৬। ছত্তিশগড়ে দু' দফায় নির্বাচন, ৭ এবং ১৭ নভেম্বর, ভোট কেন্দ্র ২৪,১০৯। মধ্যপ্রদেশে ভোট ১৭ নভেম্বর, ভোটকেন্দ্র মোট ৬৪,৫২৩, রাজস্থানে ২৩ নভেম্বর ভোট হবে মোট ৫১,৭৫৬ কেন্দ্রে, তেলেঙ্গানায় ৩০ নভেম্বর ভোট, ভোট গ্রহণ হবে ৩৫,৩৫৬ কেন্দ্রে। ৩রা ডিসেম্বর ৫ রাজ্যের একসঙ্গে ভোট গণনা হবে। ২০২৪ সালে দেশের লোকসভা নির্বাচন। তার আগেই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন রাজনৈতিক দলগুলির কাছে একটি বড় চ্যালেঞ্জ। পাঁচ রাজ্যে লোকসভা আসন মোট ৮৩টি তার মধ্যে মধ্যপ্রদেশেই আসন ২৯। রাজস্থানে নিজেদের ক্ষমতা ধরে রাখতে জোরে লড়াই চালাবে কংগ্রেস, তেমনি চেষ্টা চালাবে অন্য রাজ্যগুলিতেও। অন্যদিকে লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবির মরিয়া হয়ে চেষ্টা চালাবে ৫ রাজ্যেই জয় ছিনিয়ে আনতে। ইতিমধ্যে কেন্দ্র সরকার, ভোটমুখী রাজ্যগুলিতে একগুচ্ছ করে প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। দিন ঘোষণার পর নির্বাচন পর্যন্ত রাজনৈতিক দলগুলির ব্যস্ততা থাকবে চরমে। একদিকে প্রার্থী বাছাই, অন্যদিকে কার্যকরী হবে আচরণ বিধি। এর আগে ২০১৮ সালে ওই ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল। ৫ রাজ্যে ৮.২ কোটি পুরুষ এবং ৭.৮ কোটি মহিলা ভোটার ভোট দেবেন এই নির্বাচনে। এর মধ্যে ৬০ লক্ষের বেশি মানুষ প্রথমবার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবে। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া