বুধবার ২২ জুলাই ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মেয়েদের মাথা মুড়িয়ে আটকে রাখার অভিযোগ, সদগুরুর আশ্রমে তল্লাশি চালাল পুলিশ

দেবস্মিতা | ০২ অক্টোবর ২০২৪ ১৬ : ৫৯Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: ফের বিতর্কে আধ্যাত্মিক নেতা সদগুরু। বুধবার সকালে দেড়শো জন পুলিশ অফিসারের একটি দল তাঁর থন্ডামুথুর আশ্রমে তল্লাশি চালাল। 

 

 

মাদ্রাজে ইশা ফাউন্ডেশন নামে সদগুরুর একটি যোগকেন্দ্র রয়েছে। যোগকেন্দ্রকে ঘিরে বিস্ফোরক অভিযোগ করেন তামিলনাড়ুর এক অধ্যাপক। সেই সূত্র ধরে অভিযান পুলিশের। তিনি অভিযোগ করেন, এই স্বঘোষিত ধর্মগুরু তাঁর দুই মেয়েকে ব্রেনওয়াশ করে এই যোগকেন্দ্রে আটকে রেখেছে। দশ বছর ধরে তাঁর মেয়েরা সেখানেই রয়েছে। এমনকি তাদের মাথা ন্যাড়াও করা হয়েছে। এক প্রকার সন্ন্যাসী জীবন যাপন করছেন তারা। 

 

 

ওই অধ্যাপকের মেয়েদের বয়স ৪২ এবং ৩৯ বছর। কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপকের করা ওই মামলা ওঠে মাদ্রাজ হাইকোর্টে। মঙ্গলবার শুনানি চলাকালীন বিচারপতি জিজ্ঞেস করেন, কেন ঈশা ফাউন্ডেশন এর কিশোরীদের মাথা ন্যাড়া করা হচ্ছে? উপস্থিত ছিলেন অধ্যাপকের মেয়েরাও। তারা অবশ্য আদালতকে জানায় তারা স্বেচ্ছায় এখানে থাকছেন। ইশা ফাউন্ডেশনের তরফে বলা হয়, কোনও মেয়েকেই সেখানে জোর করে থাকার জন্য বাধ্য করা হয় না। 

 

 

বিচারপতি সদগুরুকে কটাক্ষ করে বলেন, যে ব্যক্তি নিজে তাঁর মেয়ের বিয়ে দিয়েছেন, অন্যদের ক্ষেত্রে তিনি কেন পার্থিবজগতের মায়া ত্যাগ করতে উৎসাহ দিচ্ছেন? প্রসঙ্গত, সদগুরুর মেয়ে রাধে জগ্গি পেশায় ভারতনাট্যম শিল্পী। তিনি ২০১৪ সালে চেন্নাই য়ের ক্লাসিক্যাল সঙ্গীতশিল্পী সন্দীপ নারায়ণকে বিয়ে করেন। 

 

 

 

তবে এই ঘটনা নতুন নয়। এটা ছাড়াও সদগুরুর বিরুদ্ধে বনভূমির জমি জবরদখল, পরিবেশ ও বন্যপ্রাণ ধ্বংসের মতো গুরুতর অভিযোগ উঠেছিল আগেই। এছাড়াও যৌন হেনস্তার অভিযোগও সামনে এসেছে। এরপরই পুলিশকে গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ দেয় আদালত। তারপরই বুধবার সকালে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয় সদগুরুর যোগকেন্দ্র ইশা ফাউন্ডেশনে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া