শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২৩ : ৩৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : একবার লড়াই শুরু হলে যেকোনো একজনের মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতেই থাকে। সাপ-বেজির লড়াইয়ে বেশিরভাগ সময়ই জয়ী প্রাণীটার নাম বেজি। সাপও জেতে, তবে ক্বচিৎ। হাতি-বাঘ-সিংহের মতো প্রাণীরা সাপকে এড়িয়ে চলে।লড়াইয়ে বার বার কেন বেজিই জিতে যায়? সাপ কেন হারে?
একটা কথা প্রচলিত আছে, বেজির নাকি সাপের বিষে কিছু হয় না। কথাটা পুরোপুরি সত্য নয়। অল্প বিষে বেজির তেমন কিছু হয় না।
এদের শরীরে এক ধরণের গ্লাইকোপ্রোটিন থাকে, যা সামান্য পরিমাণ সাপের বিষকে নিষ্ক্রিয় করে ফেলতে পারে। তবে যথেষ্ট পরিমাণ বিষ যদি সাপ বেজির শরীরে পুশ করে দিতে পারে, মৃত্যু অবধারিত। এই বিষই সাপের মূল শক্তির জায়গা। একবার ভালোমতো বিষ ঢেলে দিতে পারলেই লড়াই খতম। কিন্তু সেটা হয় না।
সাপ বার বার ছোবল মারে বেজির শরীর লক্ষ্য করে। কিন্তু প্রতিবারই লক্ষ্যভ্রষ্ট হয়। কারণ, বেজির গতি। সাপ যখন ছোবল মারে। বেজি দ্রুত নিজের জায়গা থেকে সরে যায়। তারপর আবারে এগিয়ে আসে। সাপ আবার ছোবল মারে। বেজি আবার নিজেকে সরিয়ে নেয়। এর ফাঁকে বেজি চেষ্টা করে সাপের মাথা বাগে পাওয়ার। আর একবার সেটা ধরতে পারলেই হয়, দ্রুত চিঁবিয়ে ভর্তা করে দেয় সাপের মাথা।সাপের মাথা সময় মতো বাগে নাও পায়, তবু বেজির বিচলিত হওয়ার কিছু নেই। সাপকে উত্যক্ত করে বেজি, যাতে সাপ বার বার আক্রমণ করে বেজিকে। বেজি প্রতিবার সরে গিয়ে নিজেকে বাঁচায়। এক সময় সাপ ক্লান্ত হয়ে পড়ে। তখন বেজি পাল্টা আক্রমণ করে। সাপের মাথা কামড়ে চূর্ণ-বিচূর্ণ করে ফেলে।
কখনো যদি সাপ বেজির গায়ে ছোবলও দিতে পারে, তবু বেজিকে মারার মতো যথেষ্ট বিষ ঢালতে পারে না। কারণ বেজির ঘন ও পিচ্ছিল লোমের কারণে সাপ ঠিকমতো দাঁত বসাতে পারে না বেজির গায়ে। তারপরও বেজি যে একেবারে মরে না, তা নয়, কখনো সাপ ভালোমতোই বিষদাঁত বসিয়ে দিতে পারে। তখনই কেবল বেজি মারা পড়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?