শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শীতের দূষণকে রুখতে কী ব্যবস্থা নিতে চলেছে দিল্লি সরকার

Sumit | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১ : ৪৮Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: শীতের সময় মানেই দিল্লিতে প্রবল বায়ুদূষণ। প্রতিবারই ধরা পড়ে একই ছবি। তবে এবার আগে থেকে সতর্ক ব্যবস্থা নিতে চলেছে দিল্লির প্রশাসন। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন উইন্টার অ্যাকশন প্ল্যান সাজিয়ে নিয়েছেন তারা। ফলে এবার দিল্লিতে শীতের সময় দূষণ অনেকটাই কম থাকবে।

 

অক্টোবর মাসের ৭ তারিখ থেকেই এই কড়া নিয়মের বেড়াজালে মুড়ে দেওয়া হবে দিল্লিকে। যারা এই নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছে প্রশাসন। প্রতিটি নির্মানকারী সংস্থার সঙ্গে কথা বলা হয়ে গিয়েছে। শীতের সময় তারা যেন নিজেদের কাজ টিন দিয়ে ঘিরে রেখে করেন বলেও নির্দেশিকা দেওয়া হয়েছে। সরকারি হোক বা বেসরকারি সমস্ত নির্মানকারী সংস্থাকে এই নিয়ম মেনে চলতে হবে বলেই জানিয়েছে দিল্লির পরিবেশ মন্ত্রী।

 

এছাড়া যেখানে নির্মানকাজ করা হবে তার আশেপাশের এলাকা রোজ জল দিয়ে নিয়মিতভাবে ধুয়ে দিতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। যেসব শ্রমিকরা সেখানে কাজ করবেন তারা যেন মুখে ধুলো বিরোধী মাস্ক পড়ে থাকেন। তাদের সকলের কাছে যেন হেল্থ কিট থাকে।

 

এই কাজে নজরদারি করার জন্য ৫২৩ টি দলকে রাখা হবে। তাদের সঙ্গে কাজ করবে ১৩ টি দপ্তরের কর্তারা। ৭ অক্টোবর থেকে শুরু করে ৭ নভেম্বর পর্যন্ত দিল্লিতে একটি প্রচার করা হবে। সেখানে দূষণ নিয়ন্ত্রণ নিয়ে সকলকে জানানো হবে।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া