শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

karnataka bjp mla rape accused

দেশ | বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ ছাড়াও উঠল একাধিক মারাত্মক অভিযোগ, শুনলে চমকে যাবেন 

Rajat Bose | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৪ : ৪৭Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ বিধানসভা ভবনের ভিতরেই মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে কর্ণাটকের বিজেপি বিধায়ক এন মুনিরত্না নাইডুর বিরুদ্ধে। ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে বলেছেন, বিধানসভায় নিজের ঘরে এমনকী সরকারের তরফে দেওয়া গাড়ির মধ্যে তাঁকে ধর্ষণ করেছেন বিজেপি বিধায়ক। 
কর্ণাটকের আর আর নগরের বিধায়ক মুনিরত্না ইতিমধ্যেই ধর্ষণ ও হানি ট্রাপের মামলায় অভিযুক্ত হয়ে জেল হেফাজতে রয়েছেন। বিশেষ তদন্তকারী দল (‌সিট)‌ তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। যদিও যাবতীয় অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক। ইতিমধ্যেই কংগ্রেস বিধায়করা ঘটনার প্রতিবাদে কর্ণাটক বিধানসভা ভবনে গেটের সামনে ও ভিতরে প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছেন। শুদ্ধিকরণ কর্মসূচী চালানো হয়েছে। এই কর্মসূচীর নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা মনোহর। পুলিশ তাঁকে আটক করেছে। কংগ্রেস নেতা জানিয়েছেন, ‘‌নির্যাতিতাকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছিল। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কিন্তু বিধানসভা শুদ্ধিকরণ কর্মসূচীর জন্য আমাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হল। এই ঘটনার প্রতিবাদ বিজেপিও করেছে। কিন্তু আমাদের শুদ্ধিকরণ কর্মসূচী করতে দেওয়া হল না।’‌ 


ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের কথা আগেই জানিয়েছে কর্ণাটক সরকার। ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে। এক কন্ট্রাক্টরকে হুমকি দেওয়ার অভিযোগে মুনিরত্নাকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তারপর সমাজসেবী ওই মহিলা মুনিরত্নার বিরুদ্ধে ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ আনেন। পুলিশের কাছে অভিযোগে ওই মহিলা জানান, বিজেপি বিধায়ক এক গোপন ডেরায় নিয়ে তাঁকে ধর্ষণ করেছেন। গোটা ঘটনাটি রেকর্ড করেও রাখা হয়। এরপর ওই মহিলাকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। মহিলার আরও অভিযোগ, তাঁকে হানিট্রাপের ফাঁদে ফেলে দিয়েছিলেন বিজেপি বিধায়ক। একাধিক রিসর্টে জোর করে তাঁকে নিয়ে যাওয়া হত। এই জঘন্য কাজে বিজেপি বিধায়কের সঙ্গে যুক্ত ছিলেন তার নিরাপত্তারক্ষী সহ অন্তত ছয় জন। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া