রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Moumita Basak | ২৬ সেপ্টেম্বর ২০২৪ ২৩ : ২১Moumita Basak
আজকাল ওয়েবডেস্ক: বিয়েতে ভাংচি দেওয়া। এটা কোনও নতুন কথা নয়। যুগ যুগ ধরে এই কথাটার সঙ্গে যথেষ্ট পরিচিতি রয়েছে এই সমাজের। বিশেষত, বিয়েতে ভাংচি দেওয়া এই শব্দবন্ধ মা-কাকিমাদের সামনে উচ্চারণ করলে, তাঁরা সমস্বরে বলবেন, এটা আর নতুন কী? পাত্র ভালো, বনেদি ঘর, উচ্চশিক্ষিত, ভালো চাকরি করেন। পাত্রীও উচ্চবংশ, সুন্দরী এবং শিক্ষিতা। কিন্তু শেষ অবধি বিয়েটা হল না। কারণ সেই ভাংচি। কোন দুর সম্পর্কের আত্মীয়ও বা পাড়া-প্রতিবেশির কেউ পাত্র কিংবা পাত্রীর বাড়িতে গিয়ে জেনেশুনে এমনকিছু বলে এলেন, যে শেষপর্যন্ত পাকা দেখা হয়ে যাওয়ার পরেও বিয়ে গেল ভেস্তে।
তা এই বিয়েতে ভাংচী দেওয়ার রীতি তো কবে থেকেই চলে আসছে। এতো আগে আকচার হতই। এখনও যে হয় না, তা বলা যায় না। হ্যাঁ, বিয়েতে ভাংচি দেওয়ার রীতি এখনও রয়েছে। কিন্তু এখন যে এই বিয়েতে ভাংচি দেওয়ার রীিতই পেশা। অবাক লাগলেও প্রফেশনাল ওয়েডিং ডেস্ট্রয়্যার অর্থাৎ বিয়ে ভেঙে দেওয়ার জন্য পেশাদার ব্যক্তি। বর্তমানে এমন পেশাদার লোকের চাহিদাও নাকি তুঙ্গে।
ঠিক কী কী করলে বিয়ে ভেঙে দেওয়া যায়। কীভাবে পরিকল্পনা করলে বিয়ের মণ্ডপ থেকে পাত্রী তুলে আনা যায়। বা পাত্রকে উঠিয়ে আনা যায়। এই সবকিছুই জানতে হবে। বিয়ে ভাঙার সমস্ত কাজ সুসম্পন্ন করতে পারলেই মিলবে মোটা টাকার পারিশ্রমিক। এবার বিয়ে ভাঙতে গিয়ে যদি মারধর খেতে হয়, তবে অতিরিক্ত পারিশ্রমিক দাবি করতে সেই ধরনের অপ্রস্তুত পরিস্থিতির মোকািবলার জন্যও প্রস্তুত থাকতে হবে।
প্রফেশনাল ওয়েডিং ডেস্ট্রয়্যার-এই পেশা কিন্তু বিদেশে বেশ জনপ্রিয়। আসলে রোজগারের উপায় খুঁজতে গিয়ে এই ধরনের পেশা নির্বাচন করেন স্পেনের এক তরুণ। সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন আরনেস্টো রেইনারস ভারিয়া নামে ওই তরুণ। ভারিয়ার বিজ্ঞাপনে লেখা ছিল, ‘বিয়ে করতে চাইছেন না, অথচ কীভাবে না করবেন, সেটাও বুঝতে পারছেন না। এমন পরিস্থিতি হলে আমি অনুমতি নিয়ে বিয়েতে আপত্তি জানাব’। এই পোস্ট যে এত জনপ্রিয় হবে, তা ভাবতে পারেননি ভারিয়া।
জানা গিয়েছে, এই পোস্ট করার পরেই পাত্র এবং পাত্রী পশ্ক্ষ থেকে অসংখ্য অনুরোধ পেতে থাকেন ওই তরুণ। সব শুনে এবার প্রশ্ন, সত্যিই কি এই ব্যবসা এত জনপ্রিয়? জানা গিয়েছে, এই সুবিধা নিতে রীতিমতো লাইন পড়ে গিয়েছে ভারিয়ার অফিসে। শুধু কি তাই, বিয়ে ভাঙতে অগ্রিম দিয়ে ওই তরুণকে বুক করছেন পাত্র এবং পাত্রী পক্ষ। এই ব্যবসায় উপার্জন শুনলে চোখ কপালে উঠবে আপনার। ভারতীয় মুদ্রায় প্রায় পঞ্চাশ হাজার টাকার বিনিময় রমরমিয়ে চলছে এই বিয়ে ভাঙার ব্যবসা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?