রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | মাইগ্রেনের সমস্যায় নাজেহাল? রোজের এই ৫ অভ্যাস না বদলালে ভোগাবে যন্ত্রণা

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২ : ১৯Soma Majumder

আজকাল ওয়েব ডেস্ক: অফিসে কাজের মাঝে আচমকাই মাথাটা দপদপ করতে শুরু করল। খানিকক্ষণের মধ্যে মাথার এক পাশে প্রবল যন্ত্রণা। অগত্যা ল্যাবটপ বন্ধ করে রাখতে বাধ্য হলেন। ছুটির দিনে সবে কাজ সেরে সকলের সঙ্গে গল্প করতে বসেছেন। হঠাৎ শুরু হল মাথার তীব্র যন্ত্রণা। আড্ডা ছেড়ে বিশ্রাম না নিয়ে আর উপায় রইল না। শুধু মাথার যন্ত্রণা নয়, সঙ্গে গা গোলানো, কখনও কখনও জ্বরও হয়। শীত-গ্রীষ্ম-বর্ষা যে কোনও সময়ে এভাবেই মাইগ্রেনের যন্ত্রণা ভোগেন অনেকে। 

মাইগ্রেন জিনঘটিত রোগ। পরিবারের কারও থাকলে, হওয়ার সম্ভাবনা বেশি। মস্তিষ্কের ট্রাইজেমিনাল স্নায়ু উত্তেজিত হলে এই ব্যথা হয়। সেরেটোনিন নামক রাসায়নিকের ভারসাম্য বিঘ্নিত হলেও এই ব্যথা হয় বলে মত চিকিৎসকদের। যার জন্য একটানা ওষুধ খেলেও শরীরে অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। বরং রোজকার কয়েকটি অভ্যাস বদলালে অনেকটা রেহাই পেতে পারেন। তেমনই পাঁচটি অভ্যাস পরিবর্তন না করলে মাইগ্রেনের ভোগান্তি আরও বাড়তে পারে। 

১. আপনি কি একটানা কম্পিউটারের সামনে বসে কাজ করেন? দীর্ঘদিন এই অভ্যাস চলতে থাকলে মাইগ্রেনের ব্যথা বাড়ার সম্ভাবনা থাকে। তাই কাজের মাঝে মাঝেই বিরতি নিন। খানিকটা উঠে  চোখ-মুখে জল দিয়ে ফের কাজ বসার চেষ্টা করুন।

২. মাইগ্রেনের ব্যথায় ঘুম অন্যন্ত জরুরি। নিয়মিত অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমাতে হবে। পর্যাপ্ত না ঘুমালে মাইগ্রেনের ব্যথা বাড়তে বাধ্য। তাই মাইগ্রেনের ব্যথা থাকলে রাত জাগার অভ্যাস ত্যাগ করুন। 

৩. খালি পেট থাকা চলবে না। মাইগ্রেনের সমস্যায় নির্দিষ্ট সময় অন্তর স্বাস্থ্যকর খাবার খেতে হবে। দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে গ্যাস্ট্রিকের প্রকোপ শুরু হয়। আর মাইগ্রেন ব্যথা গ্যাস্ট্রিক অত্যন্তরূপে অনুঘটকের কাজ করে। 

৪. ডিহাইড্রেশনের সমস্যা থেকেও মাইগ্রেন হতে পারে। তাই পরিমিত জল খাওয়া জরুরি। জল ছাড়াও বিভিন্ন ধরনের পানীয় যেমন ডাবের জল, টাটকা ফলের রস, ছাতুর শরবত খেতে পারেন। তবে সোডাযুক্ত নরম পানীয় খাওয়া চলবে না। 

৫. মাইগ্রেনে ভুক্তভোগীরা চিনি আছে, এমন খাবার এড়িয়ে চলুন। কারণ রক্তে শর্করার মাত্রা বাড়লে মাইগ্রেনের ব্যথাও বাড়তে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া