সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অতিরিক্ত কাজের চাপ, অফিসের চেয়ারে বসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণী

দেবস্মিতা | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭ : ১৮Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: প্রতিদিনের মতই কাজ করছিলেন চেয়ারে বসে। হঠাই চেয়ার থেকে পড়ে যান মহিলা। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় মহিলার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লক্ষ্মৌতে। মানসিক চাপেই এমন অবস্থা বলে জানিয়েছেন সতীর্থরা।
 

 

মঙ্গলবার ব্যাঙ্কে কাজ করছিলেন সাদাফ ফাতিমা নামে ওই মহিলা। ওই ব্যাঙ্কের গোমতীনগর শাখায় কাজ করাকালীন চেয়ার থেকে পড়ে যান তিনি। অচৈতন্য অবস্থায় সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।

 


ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। পুলিশ ওই ব্যাঙ্কের অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা জানায়, কিছুদিন ধরে অফিসে কাজের চাপে ছিলেন ফাতিমা। ভুগছিলেন মানসিক অবসাদে। প্রাথমিক তদন্তে অনুমান সেই চাপ সহ্য করতে না পেরেই মৃত্যু হয়েছে তাঁর।  

 


এর আগে চলতি বছরে আনা সেবাস্টিয়ান নামে ২৬ বছর বয়সী এক মহিলা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কাজের চাপে সুইসাইড করেন। তাঁর মা মেয়ের কোম্পানির চেয়ারম্যানকে চিঠি লিখে অভিযোগ করেন যে কাজের চাপ এবং অত্যধিক কাজের সময় তার মেয়ের উপর প্রভাব ফেলেছে। সেই থেকেই এই কাণ্ড ঘটেছে। যদিও প্রতিষ্ঠানটি সেই অভিযোগ অস্বীকার করেছে। এর পরে ৩৮ বছর বয়সী এক ইঞ্জিনিয়ার পরিবারের লোকেদের অনুপস্থিতিতে আত্মহত্যা করেন নিজের বাড়িতে। তিনিও অফিসে কাজের পরিবেশ নিয়ে সুখী ছিলেন না, এমনটাই জানিয়েছে পুলিশ।

 


মাত্র কয়েকদিনের ব্যবধানেই পরপর এরকম ঘটনা। সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব ঘটনাটিকে "উদ্বেগজনক" বলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। তিনি জানিয়েছেন, এটি ‘দেশের বর্তমান অর্থনৈতিক চাপের প্রতীক’। এই ঘটনা দেশের মানবসম্পদের অপূরণীয় ক্ষতি। এ ধরনের আকস্মিক মৃত্যু কাজের পরিবেশের ওপর প্রশ্ন তোলে। কোনও দেশের অগ্রগতির আসল পরিমাপ পরিষেবা বা পণ্যের পরিসংখ্যান বৃদ্ধি নয় বরং একজন ব্যক্তি কতটা মানসিকভাবে সুস্থ এবং সুখী সেটা দেখা। এ় জন্য তিনি ভারতীয় জনতা পার্টিকে একহাত নেন। বলেন, বিজেপি সরকারের ব্যর্থ অর্থনৈতিক নীতির কারণে, সংস্থাগুলির ব্যবসা এতটাই কমে গেছে যে তাদের ব্যবসা বাঁচাতে তারা কম লোককে বহুগুণ বেশি কাজ করতে বাধ্য করে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া