শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | Car Blast:‌ নায়াগ্রা ফলসের কাছে গাড়িতে বিস্ফোরণ, মৃত দুই

Rajat Bose | ২৩ নভেম্বর ২০২৩ ১০ : ১৭Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক:‌ ভয়াবহ বিস্ফোরণ আমেরিকা–কানাডা সীমান্তের কাছে। বিস্ফোরণে মৃত দুই। মার্কিন প্রশাসনের অনুমান, এটা সন্ত্রাসবাদী হামলা। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণের পর সাময়িকভাবে ওই সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
জানা গেছে, বুধবার নায়াগ্রা ফলসের কাছে আমেরিকা–কানাডা সীমান্তের রেনবো সেতুতে একটি গাড়িতে বিস্ফোরণ হয়। মৃত দুই। তাদের পরিচয় এখনও জানা যায়নি। বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল জানিয়েছেন, স্টেট পুলিশ ও এফবিআই–র টেররিজম টাস্ক ফোর্স ঘটনাস্থলে গিয়ে সমস্ত দিক খতিয়ে দেখেছে। কানাডা থেকে আমেরিকায় প্রবেশের সমস্ত এন্ট্রি পয়েন্টগুলিতে নজরদারি চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সীমান্তের প্রথম চেকপয়েন্ট পার করে গিয়েছিল গাড়িটি। কিন্তু সন্দেহ হওয়ায় গাড়িটিকে দ্বিতীয়বার পরীক্ষার জন্য দাঁড় করাতে বলা হয়েছিল। কিন্তু গাড়িটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা লাগতেই বিস্ফোরণে উড়ে যায় গাড়িটি। এফবিআই–র সন্দেহ, কোনও ডিভাইস বা যন্ত্র দিয়ে গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। গাড়িটির ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে। এই ঘটনায় কানাডা প্রশাসন যোগাযোগ রাখছে মার্কিন প্রশাসনের সঙ্গে। কানাডার এজেন্সিগুলিও তদন্তে যথাযথ সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া