মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Aajkaal.in

আদম সুমারির দিনক্ষণ এখনও অজানা

দেশ | Population: আদম সুমারির দিনক্ষণ এখনও অজানা

RB | ০৯ অক্টোবর ২০২৩ ২৩ : ০০Rishi Sahu
বীরেন ভট্টাচার্য, দিল্লি: ‌বকেয়া আদম সুমারি কবে হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কেন্দ্রীয় সরকারের দাবি, আদম সুমারি সম্পর্কিত বিভিন্ন রকমের পদক্ষেপ করা হচ্ছে। যদিও কবে সেই কাজ শুরু হবে, সে সম্পর্কে কেন্দ্রের তরফে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। ডিজিটাল তথ্য এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি আদম সুমারির কাজে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। ইন্ডিয়া জোটের তরফে বারবার দ্রুত আদম সুমারি করে তথ্য প্রকাশের দাবি জানানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত তা অধরাই রয়ে গিয়েছে।
 ‌২০২২–২৩ সালের স্বরাষ্ট্রমন্ত্রকের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, গত আদম সুমারির প্রশ্নোত্তর খতিয়ে দেখা হচ্ছে এবং খুব দ্রুত এবারের প্রশ্নোত্তর চূড়ান্ত করা হবে। যদিও সেখানে বকেয়া আদম সুমারির কোনও সম্ভাব্য দিনক্ষণ জানাতে পারেনি স্বরাষ্ট্রমন্ত্রক। ২০২১ সালে আদম সুমারি হওয়ার কথা থাকলেও, করোনা এবং লকডাউনের কারণে তা স্থগিত করা হয়। যদিও পরে সেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়। ১৫০ বছরের ইতিহাসে এই প্রথমবার এত দীর্ঘ সময় ধরে আদম সুমারি স্থগিত রাখা হয়েছে। বার্ষিক রিপোর্টে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনার কারণে জনগণনা স্থগিত রাখা হয়েছে একইসঙ্গে সীমানা চূড়ান্ত করার সময়সীমা বাড়িয়ে ৩০ জুন এবং পরে আরও বৃদ্ধি করা হয়। যদিও বিশেষজ্ঞদের মতে, করোনা পরবর্তী সময়ে চীন, ব্রিটেন এবং আমেরিকার মতো দেশগুলি তাদের দেশের জনগণনার প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে। স্বরাষ্ট্রমন্ত্রকের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, আদম সুমারির জন্য কেন্দ্রীয় সরকার ৮৭৫৪.২৩ কোটি টাকা মঞ্জুর করেছে। আদম সুমারি এবং তার আগের প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে বলে উল্লেখ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। 
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, মানচিত্রের মাধ্যমে জনগণনা তুলে ধরার জন্য নির্দিষ্ট এবং অত্যাধুনিক সফটওয়্যার কেনা হয়েছে এবং বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্য, ‘‌ইতিমধ্যেই ৬ লক্ষ মানচিত্র আপলোড করা হয়েছে আদম সুমারির জন্য।’‌ তবে সমস্ত পরিকল্পনা এবং রোডম্যাপ ও প্রস্তুতির আভাস দিলেও কবে জনগণনা শুরু হবে তার কোনও সময় জানাতে পারেনি স্বরাষ্ট্রমন্ত্রক। ওয়াকিবহাল মহলের মতে, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে আদম সুমারি সম্ভব নয়। এছাড়াও সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে ২ বছর লেগে যাবে। ফলে আপাতত জনগণনার দিন ঘোষণা বিশ বাঁও জলে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া