শুক্রবার ১৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯ : ২৩Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: কুলকুল শব্দে বয়ে চলেছে আপনমনে। কাউকে পরোয়া নেই। চলার পথে কখনও ভাসিয়ে নিয়ে চলে আবার কখনও ফেলে রেখে এগিয়ে চলে। জলধারার কথা হচ্ছে। মূলত পরিচিত নদী হিসাবে। কিন্তু কিছু জলধারাকে আবার নদও বলে। এখানেও লিঙ্গভেদ। কীভাবে বিচার হয় একটা জলধারা মহিলা নাকি পুরুষ?
সাধারণত, ভারতে প্রায় সমস্ত নদীকে সাধারণত মেয়েলি হিসাবে গণ্য করা হয় এবং মা বলে সম্মান করা হয়। গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী এবং নর্মদার মতো নদীগুলিকে পুজো পর্যন্ত করা হয়। কিন্তু যে জলধারাগুলি পুংলিঙ্গ হিসাবে স্বীকৃত তাদের মধ্যে সোন অন্য়তম। এর উল্লেখ বেদে রয়েছে।
অন্যান্য নদীর মত একে মেয়ে বলে মনে করা হয় না। সোন, সোনাভদ্র শিলা নামেও পরিচিত। এই জলধারা যমুনার পরে গঙ্গার দক্ষিণের উপনদীগুলির মধ্যে বৃহত্তম। বিন্ধ্যাচল পাহাড়ে নর্মদা নদীর উৎসস্হলের ঠিক পূর্বদিকে মধ্যপ্রদেশের অনুপপুর জেলার অমরকন্টকের কাছে সোন -এর উৎপত্তি।
এই জলধারা বিহারের পাটনা জেলায় গঙ্গার সঙ্গে মিলিত হওয়ার আগে উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সোন মধ্যপ্রদেশের একটি উল্লেখযোগ্য নদী। সাধারণত এতে জলের স্তর কম থাকে তবে বর্ষাকালে এটি ভয়ঙ্কর হয়ে ওঠে।
সোনার মতো ঝলকানো হলুদ বালি থেকে সোনা নদীর নাম হয়েছে। এর জল মিষ্টি এবং স্বাস্থ্যকর। এই বালি নির্মাণ কাজের জন্য ব্যবহার করা হয়। এর নামের পিছনে একটি লোকবিশ্বাস রয়েছে। বলা হয়ে থাকে এটির আসল নাম ছিল সোহান, যা পরে সোন হয়।
অনেক ফার্সি, উর্দু এবং হিন্দি কবি তাদের কবিতায় এই জলধারা এবং এর জল সম্পর্কে লিখেছেন। কিন্তু এই জলধারা পুংলিঙ্গ কেন? সেটা জানতে হলে যেতে হবে পুরাণে।
রামায়ণ ও বিভিন্ন পুরাণে সোন -এর উল্লেখ আছে। অগ্নি পুরাণে বলা আছে এটি কেন নদ। এই জলধারাকে ভগবান ব্রক্ষ্মার পুত্র বলা হয়ে থাকে। এর বিয়ে করার কথা ছিল নর্মদা নদীকে। তুলসীদাস তাঁর রামচরিতমানসেও এটির উল্লেখ করেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?