শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Uttarakhand: সুড়ঙ্গে প্রবেশ করেছেন উদ্ধারকারীরা, প্রস্তুত ৪১ শয্যার হাসপাতাল

Riya Patra | ২২ নভেম্বর ২০২৩ ২৩ : ১১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ১১ দিন সুড়ঙ্গের ভেতর আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। তবে কয়েকঘন্টা আগেই উদ্ধারকারীরা জানিয়েছিলেন, আজ রাত কিম্বা আগামীকাল সকালেই মিলবে সুখবর। ৪৫ মিটার খনন কার্য সম্পন্ন হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, উদ্ধারকারীরা সুড়ঙ্গের ভেতর প্রবেশ করেছেন। শ্রমিকদের উদ্ধার করার পরেই, পরবর্তী পদক্ষেপের কথা মাথায় রেখে প্রস্তুত রয়েছে অ্যাম্বুলেন্স। চিলিয়ানিসৌরের একটি হাসপাতালে প্রস্তুত রয়েছে ৪১ শয্যার একটি পৃথক ওয়ার্ড। ভাস্কর কুলবে, উত্তরাখণ্ড পর্যটন বিভাগের বিশেষ কর্মকর্তা সংবাদিকদের জানিয়েছেন, আগামী কয়েকঘন্টার মধ্যেই সম্পন্ন হবে কাজ। প্রায় ৭০ শতাংশ খনন কার্য সম্পন্ন বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে, বুধবার জানা গিয়েছে, এই উদ্ধারকার্যের গতি বাড়াতে ভারতীয় রেলওয়ের সঙ্গে হাত মিলিয়েছে ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া। একটি বিশেষ ট্রেন গুজরাটের করাম্বেলি থেকে ঋষিকেশ পর্যন্ত, প্রায় ১৬০৫ কিলোমিটার রাস্তা উদ্ধারকার্য এবং শ্রমিকদের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে, শ্রমিকদের উদ্ধারের জন্য অপেক্ষার প্রহর গুনছে গোটা দেশ। উল্লেখ্য, মঙ্গলবার প্রথমবারের জন্য সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের ছবি, ভিডিও প্রকাশ্যে আসে। তাঁদের দেখে, আতঙ্কের প্রহর কাটিয়ে কিছুটা স্বস্তিতে শ্রমিকদের পরিবারগুলি। এখন অপেক্ষা তাঁদের বাইরে বেরিয়ে আসার।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া