শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | BGBS: এবছরের প্রস্তাবিত লগ্নির পরিমাণ ছাপিয়ে গিয়েছে গতবছরকেও

Riya Patra | ২২ নভেম্বর ২০২৩ ২২ : ০৬Riya Patra
রিনা ভট্টাচার্য: শেষ হল দু’‌দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বুধবার ধনধান্য অডিটোরিয়ামে সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সামনে চুক্তি এবং বিনিয়োগের পরিমাণ জানালেন অংশগ্রহণকারী দেশ–‌বিদেশের শিল্পপতি ও বিনিয়োগকারীরা। যে লক্ষ্যমাত্রা দিয়ে এবারের বাণিজ্য সম্মেলন শুরু হয়েছিল, তার চেয়ে প্রস্তাবিত লগ্নির পরিমাণ শুধু অনেক বেশি তাই নয়, ছাপিয়ে গিয়েছে গতবারের পরিসংখ্যান। উল্লেখযোগ্য চুক্তি ও বিনিয়োগগুলি হল—  


বিনিয়োগ:‌
●‌ টেক্সমেকো–সোলাসিয়া যৌথ উদ্যোগে ওয়াগন কারখানা। বিনিয়োগ হচ্ছে ৫০০ কোটি টাকা। কর্মসংস্থান হবে ১ হাজার। জানুয়ারি থেকে কাজ শুরু হবে। 
●‌ প্রসূন মুখার্জির ইউনিভার্সাল সাকসেস সংস্থা রাজারহাটের সিলিকন ভ্যালিতে গড়ে তুলছে নতুন ডেটা সেন্টার। বিনিয়োগ হচ্ছে ২ হাজার কোটি টাকা। 
●‌ পানাগড় শিল্পতালুকে সিঙ্গাপুরের একটি সংস্থা গড়ে তুলছে সার কারখানা। বিনিয়োগ হবে ১ হাজার কোটি টাকা। প্রত্যক্ষ কর্মসংস্থান হবে ৫০০, পরোক্ষ হবে ৬ হাজার। 
●‌ বার্জার পেইন্টস– পানাগড়ে ১৩ একর জমিতে ইন্ডাস্ট্রি প্লান্ট। হুগলির রিষড়ায় তৈরি হচ্ছে এই সংস্থার দ্বিতীয় রঙের কারখানা। নিউ টাউনে তৈরি হচ্ছে সংস্থার নতুন সদর দপ্তর।
●‌ অনন্ত সারোগির সংস্থা অনন্ত ক্লাসেস ডানকুনিতে খুলছে স্পিনিং মিল। বিনিয়োগ হচ্ছে ২৫০ কোটি টাকা। কর্মসংস্থান হবে ১২০০। 
●‌ রাজলক্ষ্মী কটন মিল হুগলির গুড়াপে পোশাক তৈরির কারখানা করছে। বিনিয়োগ করা হবে দু’‌ দফায় ২০০ কোটি টাকা। কর্মসংস্থান ২ হাজার। 
●‌ শ্রী মা টেক্সটাইল— আসানসোলে নতুন বস্ত্র কারখানা। বিনিয়োগ হবে ৩০০ কোটি টাকা। কর্মসংস্থান হবে ৯০০। আসানসোলেই সংস্থার নতুন হোটেল তৈরির সিদ্ধান্ত।
●‌ প্রদীপ অরোরা— পরিধান গারমেন্ট পার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তৈরি করবে নতুন হোশিয়ারি পার্ক। বিনিয়োগ ৪০০ কোটি। 

চুক্তি:‌

● ‌কৃষি ও সহযোগী কৃষিক্ষেত্রে ৯৩টি চুক্তি স্বাক্ষরিত হল। আগামী ২ বছরে বিনিয়োগ হবে ১ হাজার ৩১৪ কোটি টাকা। 
● শিল্পক্ষেত্রে ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের সঙ্গে চুক্তি হয়েছে শিল্পবাণিজ্য দপ্তরের। চুক্তি হয়েছে আমাজনের সঙ্গেও। লক্ষ্মী টি-‌এর সঙ্গে কোকাকোলা এই প্রথম বানাতে চলেছে পানীয়।
● ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পক্ষেত্রে সরকারি স্তরে ৯টি ও বেসরকারি স্তরে ২টি চুক্তি হয়েছে। প্রায় ২৫০ কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে। ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সের সঙ্গে চুক্তি। অন্নপূর্ণা টেক্সটাইল প্রাইভেট লিমিটিড বিনিয়োগ করবে ৫০ কোটি টাকা। কর্মসংস্থান হবে ৫০০ জনের। ১৪ একর জমি হস্তান্তরের অনুমতি পেয়েছে।
● রপ্তানি ও উৎপাদন ক্ষেত্রে স্বাক্ষরিত হল ১১টি চুক্তি। বিনিয়োগের প্রস্তাব প্রায় ৩১৫ কোটি টাকা। 
● শিক্ষাক্ষেত্রে চুক্তি হয়েছে ১৭টি। বিনিয়োগ হতে চলেছে ৭ হাজার কোটি টাকা। স্পেনের সঙ্গে স্প্যানিশ ভাষা শেখানোর জন্য শিক্ষা দপ্তরের চুক্তি হয়েছে। 
● পর্যটন ক্ষেত্রে ৫ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব। ওয়ার্ল্ড ট্রেড অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে পর্যটন দপ্তরের চুক্তি হয়েছে পর্যটন দপ্তরের উন্নয়নের লক্ষ্যে। 
● স্বাস্থ্যক্ষেত্রে ২৫টি আগ্রহপত্র স্বাক্ষরিত হয়েছে। বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে প্রায় ৮ হাজার কোটি টাকার। ১০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।
● তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ৫টি চুক্তি হয়েছে। বিনিয়োগ হতে চলেছে ৪ হাজার কোটি টাকা। ডেটা সেন্টার, ক্লাউড ম্যানেজমেন্ট, সফ্টওয়্যার, সাইবার সুরক্ষায় আগ্রহ দেখিয়েছে ৫টি বিদেশি সংস্থা।
●‌ বিদ্যুৎক্ষেত্রে ডিভিসি–‌র সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্য সরকার তৈরি করতে চলেছে ১০০০ মেগাওয়াটের জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। 
‌‌‌‌‌

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া