মঙ্গলবার ০৯ জুন ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২২ সেপ্টেম্বর ২০২৪ ০১ : ৩২Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ বিস্ফোরণ কয়লা খনিতে। তার জেরে প্রাণ হারালেন ৫১ জন, আহত হলেন অন্তত ২০ জন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ইরানের পূর্বাঞ্চলের দক্ষিণ খোরসান প্রদেশে। প্রাথমিকভাবে অনুমান গ্যাস লিকের কারণেই এই বিস্ফোরণ।
দক্ষিণ খোরসানের গভর্নর জাভেদ ঘেনাত জাদেহ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, বিস্ফোরণের সময় ব্লকে ৬৯ জন শ্রমিক ছিলেন। তিনি জানান, সেইসময় ওই খনির বি ব্লকে ৪৭ জন এবং সি ব্লকে ২২ জন লোক কাজ করছিলেন। স্থানীয় সময় রাত ৯ টা নাগাদ রাজধানী তেহরানের দক্ষিণ-পূর্বে ৫৪০ কিলোমিটার দূরে তাবাসে খনির দুটি ব্লকে আচমকাই মিথেন গ্যাস বিস্ফোরণে বিপত্তি ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।
প্রথমে সে দেশের মিডিয়ার তরফে জানানো হয়েছিল ৩০ জন মারা গিয়েছেন, পরে সে সংখ্যা বেড়ে হয়েছে ৫১। এই সংখ্যা পরে আরও বাড়তে পারে। উদ্ধারকার্য শুরু হয়েছে। খনির ভেতরে এখনও কতজন আটকে আছেন তা এখনও স্পষ্ট নয়। উদ্ধারকার্য শেষ না হওয়া পর্যন্ত বোঝা যাবে না ভেতরের পরিস্থিতি।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই তাবাস খনি প্রায় ৩০ হাজার বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। এখানে কোকিং এবং কয়লার ব্যাপক মজুদ রয়েছে। এটি ইরানের সবচেয়ে ধনী এবং বৃহত্তম কয়লা এলাকা বলে পরিচিত।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?