শনিবার ১৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
অনুরা কুমারা দিসানায়েক
দেবস্মিতা | ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৯ : ১৭Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: শ্রীলঙ্কায় চলছে ভোটগণনা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই এগিয়ে রয়েছেন বামপন্থী প্রার্থী অনুরা কুমারা দিসানায়েক। সে দেশে চলছে রাষ্ট্রপতি নির্বাচন। আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে ফলাফল।
এবারের ভোটে তাঁর বিপক্ষে প্রার্থী হিসেবে রয়েছেন বর্তমান রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহ। সকাল থেকেই এগিয়ে যান অনুরা কুমারা। শেষ পাওয়া খবর অনুযায়ী, তিনি ৫২ শতাংশ ভোটে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী সজিল প্রেমাদাসা ২২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন রনিল বিক্রমাসিংহ, ১৬ শতাংশ ভোটে পেয়েছেন। বর্তমান রাষ্ট্রপতি ভোট পেয়েছেন এখনও পর্যন্ত দু লাখ ৩৫ হাজার।
শ্রীলঙ্কায় শনিবার হয়েছে দশম বার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। তাতে অংশ নিয়েছিলেন দেশের ৭৫ শতাংশ মানুষ। অনুরা কুমারা ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে রয়েছে তাঁর দল মার্ক্সবাদী সমর্থক জনতা বিমুক্তি পেরেমুনা বা সংক্ষেপে জেপিভি। এই দলটি ভোটের আগে রাষ্ট্রীয় হস্তক্ষেপ, কর কমানো এবং কঠোর বাজার অর্থনীতি গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দেয়।যদিও বর্তমানে জেপিভির শ্রীলঙ্কার পার্লামেন্টে মাত্র তিনজন সদস্য রয়েছে। এদিন তাঁর এগিয়ে থাকায় খুশি দল। ভোটের ময়দানে জোট জিতবে বলেই আশাবাদী তাঁরা। এত বিপুল ভোটে এগিয়ে থাকার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, ক্ষমতায় এলে শ্রীলঙ্কার ভূখণ্ড অন্য কোনও জাতির বিরুদ্ধে ব্যবহার করা হবে না।
প্রসঙ্গত, শ্রীলঙ্কায় শেষ রাষ্ট্রপতি ভোট হয় ২০১৯ সালে। এরপর ২০২২ সালে অর্থনৈতিক সংকটের জেরে গণ অভ্যুত্থান হয়। সে সময় তৎকালীন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে পালিয়ে যান এবং পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তখন রাষ্ট্রপতি হন বিক্রমাসিংহ। এরপর ২০২৪ -এ হচ্ছে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচন।
লঙ্কায় শেষ হাসি হাসবে কে তা জানা যাবে আরেকটু পরেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?