বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

সাজছে চক্ররেল

কলকাতা | চক্ররেল নিয়ে আবার নতুন সিদ্ধান্ত, কী জানাল রেল? 

দেবস্মিতা | ২১ সেপ্টেম্বর ২০২৪ ২২ : ০৭Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: কামরার নকশার পরিবর্তন থেকে টিকিট বিলির ব্যবস্থা। কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহনের মাধ্যম চক্ররেলকে (circular railway) আরও আধুনিক করে গড়ে তোলা হবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন এখবর। তাঁর কথায়, 'এই রেলপথ আগাগোড়াই গিয়েছে গঙ্গার পাশ দিয়ে। যাত্রীরা চলন্ত ট্রেনে বসে যা উপভোগ করতে পারেন। পায়ে পায়ে এই রেলপথ অতিক্রম করেছে ৪০ বছর। তাকে আরও আধুনিক করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। যার মধ্যে অন্যতম হল টিকিট ব্যবস্থা ও কামরার নকশার পরিবর্তন।' 

 

 

১৯৮৪ সালের ১৫ আগষ্ট শুরু হয় চক্ররেলের যাত্রা। ডিজেল ইঞ্জিন চালিত কাঠের কামরায় কলকাতার নানা জায়গায় দ্রুত পৌঁছতে প্রথম থেকেই এই রেলপথে ভিড় করেন যাত্রীরা। সময়ের সঙ্গে রেলের অন্যান্য রুটের মতো এই রেলপথেও এসেছে পরিবর্তন। যাত্রীও বেড়েছে পাল্লা দিয়ে। রেল জানিয়েছে, গত ১০ বছরে এই পথে রেলের যাত্রী ২০০ শতাংশ বেড়েছে। কলকাতা স্টেশন থেকে মাঝেরহাট স্টেশন পর্যন্ত গোটা পথেই যাত্রীরা ভিড় করেছেন প্ল্যাটফর্মে। 

 

 

শনিবার চক্ররেলের ৪০ বছর পূর্তি উপলক্ষে পূর্ব রেলের তরফে একটি বিশেষ ট্রেন যাত্রা করে কলকাতা স্টেশন থেকে। সম্পূর্ণ মহিলা পরিচালিত প্রিন্সেপ ঘাট স্টেশন পর্যন্ত এই যাত্রায় অন্যান্য যাত্রীদের সঙ্গে ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কার, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার সুমিত সরকার, শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগম-সহ অন্যান্য আধিকারিকরা। 

 

 

এ দিন প্রিন্সেপ ঘাট স্টেশনে একটি ছবি প্রদর্শনীর আয়োজন করেছিল রেল। কর্মজীবনে চক্ররেলে যারা কাজ করেছিলেন সেই সমস্ত প্রাক্তন রেলকর্মীদের এ দিন সম্বর্ধনা দেওয়া হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া