শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৭ : ৩৬Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: নাশকতার বড়সড় ছক বানচাল। ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা। ফিশ প্লেট খুলে তা লাইনের উপর রেখে দেওয়ার অভিযোগ উঠল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে কিম রেল স্টেশনের কাছে। রেলকর্মীদের তৎপরতায় কোনও দুর্ঘটনা ঘটেনি। ফিশ প্লেট লাইনের উপর থেকে সরিয়ে দেন রেলকর্মীরা। পশ্চিম রেলের বরোদা শাখা জানিয়েছে, কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী রেলের আপ লাইনের ফিশ প্লেট খুলে সেটিকে লাইনের উপর রেখে দিয়েছিল। রেলের এক আধিকারিক জানান, বিষয়টি নজরে আসার পরই রেলকর্মীরা দ্রুত পদক্ষেপ করেন। লাইনের উপর থেকে সেটি সরিয়ে পরিষেবা স্বাভাবিক করা হয়।
সম্প্রতি উত্তরপ্রদেশের কানপুরের কাছে কালিন্দী এক্সপ্রেস লাইনচ্যুত করার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। রেল লাইনের উপর ফেলে রাখা হয়েছিল একটি গ্যাস সিলিন্ডার। কিছুটা দূরেই পাওয়া গিয়েছিল এক বোতল পেট্রল ও দেশলাই বাক্স। তাছাড়া রাজস্থানের অজমেরে মালগাড়ি চলাচলের লাইনের উপর ফেলে রাখা হয়েছিল বিশাল সিমেন্টের চাঁই। রেলের একটি রিপোর্টে বলা হয়েছে, গত আগস্ট থেকে অন্তত ১৮ বার ট্রেন বেলাইন করার চেষ্টা হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, শুধু আগস্ট মাসেই ১৫ বার ট্রেন বেলাইন করার চেষ্টা হয়েছে। আর তিনবার সেপ্টেম্বরে। রেলের রিপোর্টে আরও বলা হয়েছে উত্তরপ্রদেশে এই প্রবণতা সবচেয়ে বেশি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?