রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ২০ সেপ্টেম্বর ২০২৪ ২২ : ০১Soma Majumder
আজকাল ওয়েব ডেস্ক: ছুটি কাটাতে কিংবা নানা প্রয়োজনে দেশের বাইরে যেতে হয় অনেককে। তবে সব দেশের আচরণবিধি বা আদবকায়দা এক নয়। কথায় বলে, যস্মিন দেশে যদাচার। অর্থাৎ যে দেশের যেমন বিধি, সেভাবেই চলা উচিত। তার মধ্যে আবার কিছু দেশে এমন নিয়মও আছে, যা অন্য দেশের মানুষের কাছে অদ্ভূত মনে হতে পারে। তাই বিদেশে বেড়াতে গেলে অনেকেই কিছু ভুল করে থাকেন, বিশেষ করে টাকার লেনদেনে সম্মুখীন হতে পারেন। এটিএম থেকে মুদ্রা লেনদেন থেকে শুরু করে বিদেশে নানান আর্থিক সমস্যা কীভাবে এড়াবেন? রইল তারই হদিশ।
বুঝে কার্ড ব্যবহার করুন। বিদেশি টাকা লেনদেনের ক্ষেত্রে ক্রেডিট সতর্কভাবে ব্যবহার করতে হবে। কারণ প্রতি লেনদেনে ৩ শতাংশ ফি দিতে হয়। তাই বিদেশে যাওয়ার আগে কার্ড ব্যবহার করার বিষয়ে আপনার সংশ্লিষ্ট ব্যাঙ্কের সঙ্গে কথা বলে সব কিছু জেনে নিতে পারেন।
যে কোনও দেশে সেখানকার আঞ্চলিক নগদ ছাড়া যাওয়া উচিত নয়। অনেকেই ভাবেন, নির্দিষ্ট দেশে পৌঁছে সেখানকার এটিএম থেকে টাকা তুলবেন, কিন্তু সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। যেমন এটিএমে যাওয়ার আগেই আপনার টাকার দরকার পড়তে পারে। ক্যাবের ভাড়া কিংবা হোটেলে যে কর্মী ব্যাগ রুমে পৌঁছে দেবেন তাঁকে দেওয়ার জন্য টাকার দরকার হতে পারে।তাই হাতের কাছে সেখানকার নগদ রাখা জরুরি।
নতুন দেশে পা রাখার পর এয়ারপোর্টেই মুদ্রা বিনিময় করা ঠিক নয়। কারণ এয়ারপোর্টে মুদ্রা বিনিময় করতে প্রায় ১৪ শতাংশ বেশি চার্জ লাগে। কোনও কোনও ক্ষেত্রে আরও বেশি চার্জ দিতে হয়। তাই যতটা সম্ভব এয়ারপোর্টের বাইরের এটিএম থেকে টাকা তোলার চেষ্টা করুন।
অন্য দেশের মুদ্রার বিষয়ে খানিকটা জেনে যাওয়ার চেষ্টা করুন। এতে সেখানকার কোনও হোটেলে খেতে গেলে কিংবা কোনও কিছু কিনতে গেলে টাকা দিতে সমস্যা হবে না। একইসঙ্গে এটিএম থেকে বারে বারে কম টাকা তোলাও উচিত নয়।
বিদেশে গিয়ে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের বিষয়ে আগে থেকে পরিকল্পনা করে নিন। অর্থাৎ রোমিংয়ের জন্য যাতে বেশি টাকা খরচ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে লোকাল সিম কার্ড ব্যবহার করতে পারেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?