শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

supreme court youtube channel hacked

দেশ | একী কাণ্ড!‌ হ্যাক হয়ে গেল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল

Rajat Bose | ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৭ : ৫৮Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক। লাইভ স্ট্রিমিং নিয়ে টানাপড়েনের মাঝেই ঘটে গেল এই ঘটনা। আপাতত চ্যানেলে রিপল ল্যাবস নামে একটি সংস্থার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিজ্ঞাপনী ভিডিও আসছে বলে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি। 

 


সুপ্রিম কোর্টের এক আধিকারিকও ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। জানানো হয়েছে, শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে। আইটি টিম বিষয়টি দেখছে। প্রসঙ্গত, দিনকয়েক আগে আর জি কর মামলার লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। এবার হ্যাকারদের কবলে পড়ল শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেল। সাইবার নিরাপত্তায় বড়সড় গলদ হয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। হ্যাক হওয়া চ্যানেলে ‘ব্র্যাড গার্লিংহাউস: রিপল রেসপন্ডস টু দ্য এসইসি’স ২ বিলিয়ন ডলার ফাইন! এক্সআরপি প্রাইস প্রেডিকশন’ শীর্ষক একটি ভিডিও সম্প্রচার করা হচ্ছে। কেউ আবার ইউটিউব পেজে ক্লিক করতেই অন্য কোনও ইউটিউব চ্যানেলে পৌঁছে যাচ্ছেন। 

জানা গেছে, শুক্রবার একটি মামলার সম্প্রচার চলাকালীন আচমকাই একটি ক্রিপটোকারেন্সির বিজ্ঞাপন চলতে শুরু করে সুপ্রিম কোর্টের চ্যানেলে। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের পুরনো ভিডিওগুলোও আর পাওয়া যাচ্ছে না ইউটিউব চ্যানেলে। সবচেয়ে বড় কথা, রাতারাতি উধাও হয়ে গিয়েছে আরজি কর মামলার শুনানি। ওই ভিডিওগুলো প্রাইভেট করা হয়েছে। রিপল ল্যাবসের একাধিক ভিডিও বারবার ঘুরে ফিরে আসছে চ্যানেলে। কোথা থেকে এতবড় কাণ্ড ঘটানো হল, সেই নিয়ে কিছুই জানা যায়নি। বার অ্যান্ড বেঞ্চ–কে এক সূত্র জানিয়েছে, হ্যাক হওয়ার বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপাপতত নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।

 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া