শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | বয়:সন্ধিতে অবাধ্য সন্তান? বকাঝকা না করে এই ৮ কৌশলে সামলান কৈশোর

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২০ : ৫৭Soma Majumder

আজকাল ওয়েব ডেস্ক:  শৈশব ছেড়ে কৈশোরে পা দিলেই স্বাধীনচেতা হয়ে ওঠে মন। বাবা-মায়ের শাসন বাঁধন ছিঁড়ে বেরোতে চায় কিশোর-কিশোরীরা। লেখাপড়ায় অমনোযোগিতা,  কথায় কথায় জেদ, নিজেকে গুটিয়ে রেখে একলা থাকার অভ্যাস, মানসিক অবসাদ, ইন্টারনেটের নেশা, লুকিয়ে সিগারেট-মদ কিংবা বিপজ্জনক যৌনতা-বয়ঃসন্ধিকালে নানা সমস্যা মাথাচাড়া দেয়। সন্তানের এহেন আচরণে দুশ্চিন্তার ভাঁজ পড়ে অভিভাবকদের কপালে। বাড়ন্ত বাচ্চাকে কেউ কড়া শাসনে আগলে রাখেন, কেউ বা অপত্য স্নেহ দেন। কিন্তু শাসনের দুই পদ্ধতি খানিকটা উনিশ-বিশ হলেই মুশকিল। দুই পক্ষের চাওয়ার বৈপরীত্যে সংসার শুরু হয়ে যায় অশান্তি। তবে বয়ঃসন্ধির ছেলেমেয়েদের কোন কৌশলে সামলাবেন? রইল তারই হদিশ। 

১. বাল্যকাল আর প্রাপ্তবয়স্ক হওয়ার মাঝামাঝি সময়টাই টিনএজ বা কৌশোর। এই সময় নিজস্ব ভাবনা, ধারণা, মতামত তৈরি হয়। তাদের এইসব মতামতকে অভিভাবকরা গুরুত্ব না দিলে সমস্যা শুরু হয়। এই পরিস্থিতিতে সন্তানকে বকাঝকা করে করে শান্তভাবে বোঝান। সন্তানের বক্তব্য মন দিয়ে শুনুন।

২. যতই কাজের ব্যস্ততা থাকুক, প্রতিদিন কিছুক্ষণ সন্তানকে ‘কোয়ালিটি টাইম’ দিন। সারা দিন বাদে এই সময়টা একে উপরের সঙ্গে কাটান।

৩.জের মতামত সন্তানের উপর চাপিয়ে দেবেন না। অন্যের সঙ্গে সন্তানের তুলনা করবেন না। যে কোনও বিষয়ে সন্তানের মতামত নিন। এতে সবাইকে সঙ্গে নিয়ে চলার অভ্যাস গড়ে ওঠে।


৪. অপত্য স্নেহ সর্বনাশের কারণ। অতিরিক্ত বায়না, অতিরিক্ত ইন্টারনেট-মোবাইল ব্যবহার করলে অবশ্যই শাসন করুন। কোনও জিনিস চাইলে তা আদৌ কতটা দরকার তা বুঝে শাসন শুরু করুন। 


৫. বাবা-মা ঠিকমতো সময় না দিলে বা সঠিক ব্যবহার না করলেই কিন্তু অবাধ্যতা, জেদ, একগুঁয়েমি বাড়ে। তাই ধৈর্য ধরে, সঙ্গ দিয়ে, ভাল করে বুঝিয়েও যদি অবাধ্যতা না কমে তাহলে শিশু ও বয়ঃসন্ধিকালের বিশেষজ্ঞ মনোবিদের সঙ্গে যোগাযোগ করুন।
 
৬. সন্তানের সঙ্গে কারওর তুলনা করবেন না। মারধর করে কিংবা আত্মসম্মানে লাগে এমন কথা বলবেন না। বাবা-মা-দের নিজেদের ঝগড়া সন্তানের সামনে করা উচিত নয়। 

৭. সব ছেলেমেয়ে পড়াশোনায় এক রকম হয় না। কিন্তু কেউ যদি পড়াশোনায় হঠাৎ অমনোযোগী হয়ে পড়ে তাহলে তার কারণ অনুসন্ধান করুন। প্রয়োজনে কাউন্সেলিং করান।

৮. পড়াশোনার প্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করা যায়। তবে তা দিনে নির্দিষ্ট সময়ে এক-আধ ঘণ্টার বেশি নয়। সন্তান ইন্টারনেটে কোন ওয়েবসাইট চেক করছে মাঝে মাঝে সেদিকে রাখুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া