শনিবার ১৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
পিরামিড ঘিরে প্লাজমা বুদবুদ
দেবস্মিতা | ১৭ সেপ্টেম্বর ২০২৪ ০১ : ২১Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: পিরামিডের চারপাশে পাওয়া যাচ্ছে বুদবুদ। বিশেষজ্ঞরা বলছেন, প্লাজমা বুদবুদ। এ ঘটনা নতুন নয়, এর আগেও বহুবার এই প্লাজমা বুদবুদের সন্ধান পাওয়া গিয়েছে। প্রথমে ভাবা হত এই বুদবুদ ভেসে বেড়ানোর জন্য এলিয়েনরা জড়িত। এর পেছনে তাদের কোনও ষড়যন্ত্র রয়েছে। সেই ষড়যন্ত্রের পেছনে আসল রহস্য উদ্ধার করলেন বিজ্ঞানীরা।
সম্পূর্ণ প্রাকৃতিক ও বৈজ্ঞানিক কারণ রয়েছে এর পেছনে, এমনটাই দাবি বিজ্ঞানীমহলে। শুধু মিশরের পিরামিডের আশপাশেই নয়, এই ধরনের পাওয়া গিয়েছে বুদবুদ মিডওয়ে দ্বীপেও। এখানে একসময় মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল।
বিজ্ঞানীদের মতে, কোনও এলিয়েনরা এই প্লাজমা বুদবুদ সৃষ্টি করে না। এই বুদবুদের উৎস খুঁজে পেতে তারা নিম্ন অক্ষাংশ লং রেঞ্জ আয়োনোস্ফেরিক র্যাডার (এলএআরআইডি) ব্যবহার করেছেন। পর্যবেক্ষণ করে জানিয়েছেন, সুপরিচিত মহাকাশ আবহাওয়ার অসঙ্গতিগুলিকে নিরক্ষীয় প্লাজমা বুদবুদ (EPBs) বলা হয় এবং এগুলি পৃথিবীর আয়নোস্ফিয়ার অঞ্চলে ঘটে। পৃথিবীর উপরের বায়ুমণ্ডলে চার্জযুক্ত কণাগুলির অদৃশ্য হওয়ার কারণে ঘটে অসঙ্গতি। এটি এমন একটি অঞ্চল তৈরি করে যেখানে ইলেকট্রনের মাত্রা কম, ফলত সেগুলোকে দেখতে বুদবুদের মতোই লাগে।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, সূর্যের অতিবেগুনি আলো পরমাণু থেকে ইলেকট্রনগুলিকে ছিটকে দেয়, যা পৃথিবীপৃষ্ঠের উপরে ৫০ থেকে ৪০০ মাইল পর্যন্ত বিস্তৃত আয়নগুলির একটি বিচ্ছুরিত স্তর তৈরি করে। এতে আয়নোস্ফিয়ারে কম ঘনত্বের পকেট তৈরি হয়। এই বুদবুদ রেডিও এবং উপগ্রহ-ভিত্তিক যোগাযোগকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। এগুলি কয়েকশো মাইল পর্যন্ত প্রসারিত হতে পারে এবং এমনকি এর ফলে জিপিএস এবং স্যাটেলাইট যোগাযোগের মতো জিনিসগুলিকে ব্যাহত করতে পারে। চিনের বেইজিংয়ের চাইনিজ একাডেমি অফ সায়েন্সের অংশ ইনস্টিটিউট অফ জিওলজি অ্যান্ড জিওফিজিক্সের বিজ্ঞানীরা অগস্টে বলেছিলেন, যে সৌরঝড়ের ফলে প্লাজমা তৈরি হয়। এইভাবে তৈরি হওয়া প্লাজমা বুদবুদগুলি গত বছরের নভেম্বরে মিশর এবং আশপাশের অঞ্চলের নিম্ন অক্ষাংশে তাদের র্যাডারে ধরা পড়েছিল।
প্লাজমা বুদবুদ সনাক্ত করার জন্য এই জাতীয় র্যাডারগুলির আরও বিস্তৃতি প্রয়োজন। এই কারণে চিনা বিজ্ঞানীরা বিশ্বজুড়ে কম অক্ষাংশ এলাকায় তিন থেকে চারটি LARID-এর মতো ওভার-দ্য-হাইজন র্যাডারের একটি নেটওয়ার্ক ইনস্টল করার কথাও চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?