শনিবার ১৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | অফিসের কাজের ফাঁকেই ‘যৌনমিলন’, জনসংখ্যা বাড়াতে অভিনব পরামর্শ রাষ্ট্রের

দেবস্মিতা | ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৯ : ০৮Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: কাজের ফাঁকে করতে দিতে হবে যৌনমিলন। নইলে বাড়ানো যাবে না জন্মহার। এমনই দাবি উঠল রাশিয়ায়। শুনে চোখ কপালে উঠলেও এটাই সত্যি।

 

 

বর্তমানে রাশিয়ায় একজন মহিলা পিছু জন্মহার ১.৫। গত কয়েকবছর ধরে রাশিয়ায় জন্মনিয়ন্ত্রণ করা শুরু হয়েছে। কিন্তু এবার সেটা বাড়াতে হবে। একজন মহিলা পিছু সেই হার ২.১ হওয়া দরকার, বলেই সে দেশের স্বাস্থ্যমন্ত্রকের অভিমত। তাই এই অভিনব পন্থা। এমন উদ্যোগ নিতে বলেছেন স্বয়ং সে দেশের প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। তিনি সংবাদসংস্থাকে জানিয়েছেন, রাশিয়ানদের কাজের বিরতির সময় যৌনমিলনে উৎসাহিত করতে হবে।

 

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এক বিপুল সংখ্যক জনগণ সেখানে যোগ দিয়েছেন। মারাও গিয়েছেন অনেকে। সূত্র বলছে, সংখ্যাটা প্রায় ১ মিলিয়ন বা ১০ লাখের কাছাকাছি যারা দেশ ছেরেছেন। তাই সে দেশে লোকসংখ্যা কমে গিয়েছে অস্বাভাবিক হারে।

 

 

পুতিন সাংবাদিকদের জানিয়েছেন, কোনও দেশের ভবিষ্যত নির্ভর করে সেই দেশের জনসংখ্যার ওপর। তাই দেশের জনসংখ্যা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। কিন্তু তার জন্য কাজের ফাঁকে যৌনমিলনের আবেদন কেন? এর উত্তরে সে দেশের স্বাস্থ্যমন্ত্রী ইয়েভজেনি শেস্তোপলভ জানিয়েছেন, রাশিয়ানরা অনেকটা সময় কর্মক্ষেত্রে কাটান। ফলে সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানো সম্ভব হচ্ছে না। তাই কাজের ফাঁকেই তাঁরা ভাবনাচিন্তা করুন এই বিষয়ে, করুন যৌনমিলন।

 

 

প্রসঙ্গত, রাশিয়ার রাষ্ট্রপ্রধান, সে দেশের সামরিক বাহিনীকে আরও বাড়ানোর ওপরে জোর দিয়েছেন। কোনও দেশের সঙ্গে যুদ্ধ লাগলে যাতে মোকাবিলা করা যায়। এই মুহূর্তে সে দেশের সেনাবাহিনীতে ১.৫ মিলিয়ন সেনা রয়েছে। সেটাকেই বাড়িয়ে যাতে ২.৩৮ মিলিয়ন করা যায় তা নিয়ে চিন্তাভাবনা শুরু করা হয়েছে। সেই পরিকল্পনার অঙ্গ হিসাবে দেশে জনসংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে। আর তার পরিপ্রেক্ষিতেই এই নিদান দিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া