বুধবার ২৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দিল্লির রামকৃষ্ণ মিশনে এবার প্রথম প্রতিমা সহ দুর্গা পুজো
PB | ১০ অক্টোবর ২০২৩ ২২ : ৪৯Rishi Sahu
রামকৃষ্ণ মিশনের ভক্তরা মিশনের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত। সকলেই নিজেদের মতো করে নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মিশনে ইতিমধ্যেই শুরু হয়েছে মণ্ডপ তৈরির কাজ। তৈরি করা হচ্ছে দেবীর বেদী। মিশনের গেট দিয়ে ভিতরে ঢুকে বাঁ দিকের একটি জায়গায় তৈরি করা হচ্ছে মৃন্ময়ী প্রতিমা। বেলুরমঠের ধাঁচে এক চালার প্রতিমাতেই পুজো হবে। বসিরহাটের সিক্রা থেকে আসছেন একজন পুরোহিত। তিনি তন্ত্রধারকের কাজটি করবেন। আরেক পুরোহিত থাকবেন মিশনের তরফেই। এছাড়াও বীরভূম থেকে আসছে ঢাকি, ঢুলি। মোট ৪ জন ঢাকি, ২ জন ঢুলি এবং একজন কাঁসিবাদক আসছেন রামকৃষ্ণ মিশনে। পুজোর চারদিন থাকছে ভোগ, প্রসাদ বিতরণের ব্যবস্থ। মিশনের সম্পাদক স্বামী সর্বলোকানন্দ মহারাজ জানিয়েছেন, ১৯০১ সাল থেকে রামকৃষ্ণ মঠ ও মিশনে দুর্গাপুজো হয়ে আসছে। তাঁর কথায়, "রামকৃষ্ণ মঠ ও মিশনের মোট ১৯টি শাখায় বর্তমানে দুর্গোৎসব হয়। দিল্লির রামকৃষ্ণ মিশনের তরফে আমাদের অনেকদিনের ইচ্ছা ছিল দুর্গাপুজো করার। আমি সম্প্রতি রামকৃষ্ণ মিশনের এই শাখার সম্পাদকের দায়িত্ব নেওয়ার পরেই সেই প্রয়াসটি গতি পায়।" রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখাগুলিতে কোনও নতুন উদ্যোগ নিলে বেলুরমঠের অনুমতি নিতে হয়। তিনি জানান, তাঁদের তরফে অনুমতি চেয়ে আবেদনের পরেই খুব দ্রুত অনুমতি আসে। তারপরেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়।
স্বামী সর্বলোকানন্দ মহারাজের কথায়, "আগে খুব সংক্ষিপ্তভাবে অষ্টমীর দিন ঘটে পটে পুজো করা হত।" তিনি বলেন, "দুর্গাপুজো রাজসিক পুজো। এই পুজোয় ঢাক, ঢোল, ভোগ খাওয়ানো, ধুম ধামের পাশাপাশি ভক্তি, শ্রদ্ধা সহকারে দেবীর অর্চনা করা হয়।" তবে রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সর্বলোকানন্দ মহারাজ জানান, বাহ্যিক আড়ম্বর নয়, মনের ভক্তি এবং শুভ শক্তি ও ভাবনা বিনাশের প্রার্থনাই তাঁদের দুর্গা আরাধনার মূল উৎস।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?