শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ৭৪ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সারাদিনের কী পরিকল্পনা?

Kaushik Roy | ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৪ : ১২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ৭৪ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল থেকেই গোটা দেশবাসীর শুভেচ্ছা বার্তায় ভেসে গিয়েছেন তিনি। তবে জন্মদিন হলেও আজ সারাদিন কাজের মধ্যেই থাকছেন মোদি। দলের সুপ্রিমোর জন্মদিনেই নয়া উৎসব সেবা পর্বের সূচনা করছেন বিজেপি। জনকল্যাণে প্রধানমন্ত্রীর স্থায়ী অঙ্গীকার এবং মানবতায় তাঁর দর্শনকে তুলে ধরতে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বিজেপি।

 

 

৭৪তম জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভুবনেশ্বরের গাদাকানায় ২৬ লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় উদ্বোধন করতে চলেছেন। ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছানোর পর, প্রধানমন্ত্রী সরাসরি সৈনিক স্কুলের কাছে গাদাকানা বস্তি এলাকায় যাবেন বলে জানিয়েছেন ভুবনেশ্বরের পুলিশ কমিশনার সঞ্জীব পান্ডা। পাশাপাশি, পিএম আবাস যোজনার সুবিধাভোগীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। তারপরে জনতা ময়দানে যাওয়ার কথা রয়েছে মোদির।

 

 

আনুষ্ঠানিকভাবে সেখানে সুভদ্রা যোজনা চালু করবেন, যার অধীনে 10,000 টাকা প্রতি বছরে 1 কোটিরও বেশি দরিদ্র মহিলাকে পাঁচ বছরের জন্য দুটি সমান কিস্তিতে দেওয়া হবে। লোকসভা নির্বাচনের আগে ইশতেহারে এই আর্থিক সহায়তা প্রকল্পের কথা ঘোষণা করেছিল বিজেপি। জগন্নাথের বোন দেবী সুভদ্রার নামে নামকরণ করা হয়েছিল এই প্রকল্পের। এর পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদি ২৮৭১ কোটি টাকা মূল্যের রেল প্রকল্প এবং ১০০০ কোটি টাকার হাইওয়ে তৈরির প্রকল্পগুলি উন্মোচন করতে চলেছেন।

 

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৪তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন দেশজুড়ে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। শুভেচ্ছা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাও। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের মেহসানা শহরে জন্মগ্রহণ করেছিলেন মোদি। 2001 থেকে 2014 পর্যন্ত টানা তিন মেয়াদে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে এনডিএ জোট সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মোদি। ২০২৪ সালের ভোটে জিতে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া