শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১৫ সেপ্টেম্বর ২০২৪ ০৪ : ৫০Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীর ক্ষতিগ্রস্ত কারণ দিল্লি কখনই এই এলাকার মানুষজনকে আপন করে নিতে পারেনি, এমনই দাবি করলেন ফারুক আবদুল্লাহ। সামনেই জম্মু কাশ্মীরে নির্বাচন। তার আগেই এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের অধীনে কেন্দ্র তার বিশেষ মর্যাদা প্রত্যাহার করে পূর্ববর্তী রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পরে এটি জম্মু ও কাশ্মীরে প্রথম নির্বাচন হবে। এই নির্বাচন শুরু চলবে ১৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। ফলাফল ঘোষণা ৮ অক্টোবর।
মিঃ আবদুল্লাহ সাত দশকেরও বেশি সময় ধরে কাশ্মীরের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত। ১৯৫৩ সালের আগস্টে গ্রেপ্তার হওয়ার আগে তাঁর বাবা শেখ আবদুল্লাহ ছিলেন জম্মু ও কাশ্মীরের প্রথম প্রধানমন্ত্রী। ৮৭ বছর বয়সী এই রাজনৈতিক নেতা এক সাক্ষাৎকারে সংবাদমাধ্যমকে বলেন, এখানে যারা ক্ষমতায় আছে, দিল্লি কখনই তাদের বিশ্বাস করেনি, তারা সর্বদা আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে, জনগণের কথা ভাবেনি।
১৯৮০ সালে এমপি নির্বাচিত হওয়ার সময় তাঁর বাবা তাঁকে বলেছিলেন রাজনীতিতে না আসতে। তিনি সে কথা স্মরণ করে জানান, তিনি বাবাকে উত্তরে বলেছিলেন, 'আমাকে দিল্লি যেতে হবে। কারণ সবকিছুই দিল্লিতে করা হয়, সমস্ত ষড়যন্ত্রও দিল্লিতেই তৈরি হয়।'
১৯৪৭ সালের অক্টোবরে পাকিস্তানিরা যখন কাশ্মীরে হামলা চালায় তখন মিঃ আবদুল্লাহর বয়স ছিল মাত্র ১০ বছর। মহারাজা হরি সিংয়ের বাহিনীর পতন হলে তিনি উপত্যকা থেকে পালিয়ে যান। সেই সময় পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানানো হয়েছিল। ২৭ অক্টোবর, ১৯৪৭ -এ ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে আসার আগে পর্যন্ত শেখ আবদুল্লাহর শত শত রাজাকার বা স্বেচ্ছাসেবক পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। মকবুল শেরওয়ানির মতো বেশ কয়েকজন ন্যাশনাল কনফারেন্স কর্মী সেনাবাহিনীকে সাহায্য করার জন্য পাকিস্তানি হানাদারদের হাতে নিহত পর্যন্ত হয়েছিলেন। ভারতীয় সেনাবাহিনী যখন আসে, তখন পাকিস্তানি হানাদাররা শ্রীনগরকে ঘিরে ফেলেছিল এবং দখল নিয়েছিল। এটি ছিল ১ শিখ রেজিমেন্ট। তিনি আক্ষেপ করে এদিন বলেন, সেইসময় তিনি বাবাকে জিজ্ঞেস করলে তাঁর বাবা বলেন, কাশ্মীরের জনগণই শিখ রেজিমেন্টকে সাহায্য করেছিল অথচ দিল্লি, কাশ্মীরের জনগণকে বুঝে উঠতে পারেনি।
এরপর জল গড়িয়েছে অনেক। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পরে গঠিত জোটের বিষয়ে এক প্রশ্নের জবাবে মিঃ আবদুল্লাহ জানান, যে এই ব্লকটি বিভাজন শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য গঠিত হয়েছিল। কিন্তু অদ্ভুত ভাবে পুরোনো মতপার্থক্য মরেনি। অভিযোগ জানিয়েছেন, বিজেপির বিরুদ্ধে দেশকে বিভক্ত করার।
এরপরই উল্লেখ করেন, ২০১৪ সালের রাজ্য নির্বাচনের পরে পিডিপি এবং বিজেপির মধ্যে জোটবদ্ধতার কথা। জানান, ন্যাশনাল কনফারেন্স প্রয়াত মুফতি মোহাম্মদ সাঈদকে অনুরোধ করেছিলেন, পিডিপি নেতা এবং মেহবুবা মুফতির বাবাকে বিজেপির সঙ্গে হাত না মেলাতে। সেটাও সফল হয়নি।
এবারের নির্বাচনে জম্মু কাশ্মীরে কী প্রভাব ফেলে সেটাই দেখার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?