শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Moumita Basak | ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৯ : ৩৪Moumita Basak
আজকাল ওয়েবডেস্ক: খুব শীঘ্রই নতুন সঙ্গী পেতে চলেছে চাঁদ। পৃথিবীর কক্ষপথে বেশকিছু দিনের জন্য আসতে চলেছে নতুন অতিথি। চলতি বছরেই পৃথিবীর আকাশে উঠবে দুটি চাঁদ। দু’মাসের জন্য আরও একটি নতুন চাঁদ পেতে চলেছে পৃথিবী। সেপ্টেম্বরেই ঘটবে এমন বিরল মহাজাগতিক ঘটনা।
সম্প্রতি মহাকাশে এই ছোট চাঁদের হদিশ মিলেছে বলে দাবি করেছে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। জানা গিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পৃথিবীর আকাশে উদয় হবে এই ছোট চাঁদ বা মিনি মুন।
কিন্তু আসলে কী এই মিনি মুন? জানা গিয়েছে, চাঁদ যেমন পৃথিবীর উপগ্রহ। এই মিনি মুন বা ছোট চাঁদ কিন্তু পৃথিবীর আদৌও কোনও উপগ্রহ নয়, এটি একটি গ্রহাণু। সূর্যের টানে সৌরজগতে মিনি মুনের মতো গ্রহাণু ঘুরে বেড়ায়। গত মাসেই ২০২৪ পিটিএস নামে এই গ্রহাণুটির অস্তিত্ব মিলেছে।
বিজ্ঞানীরা বলছেন, ৩৩ ফুটের এই গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার সময় মহাকর্ষে বলের কারণে পৃথিবীর কক্ষপতে ঢুকে পড়বে। তবে দু’মাসে পৃথিবীকে সম্পূর্ণ প্রদক্ষিণ করতে পারবে না এই গ্রহাণু। নির্দিষ্ট সময়ের পর পৃথিবীর কক্ষপথ থেকে বেরিয়ে যাবে এই মিনি মুন।
২০২৪ পিটিএস-এর খোঁজ পাওয়ার পর থেকেই এই গ্রহাণুকে নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কৌতুহলের শেষ নেই। একইসঙ্গে বহুল চর্চায় চর্চিত হচ্ছে এই গ্রহাণু। তবে এই মহাজাগতিক ঘটনাকে বিরলতম বলছেন না মহাকাশ বিজ্ঞানীরা।
জানা যাচ্ছে, ১৯৮১ সাল ও ২০২২ সালেও এই ধরনের ঘটনা ঘটেছিল। অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির টানে আগেও পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়েছিল দুটি গ্রহাণু। কিছুদিন থাকার পর মহাকর্ষ টান কাটিয়ে বেরিয়েও গিয়েছে গ্রহাণুগুলি।
চাঁদমামা নতুন সঙ্গী পেলেও এই মিনি মুনকে দেখা যাবে কেবল উচ্চ ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপেই। ফলে ছোট চাঁদ মামার দর্শন খালি চোখে করতে পারবেন না পৃথিবীবাসী। এই মিনি মুন পৃথিবীর কক্ষপথে আসলে গ্রহানুর চরিত্র সহ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব সমন্ধে আরও নতুন কিছু তথ্য মিলবে বলেই আশাবাদী বিজ্ঞানীরা। স্বাভাবিকভাবেই এই নতুন চাঁদের অপেক্ষায় বিজ্ঞানমহল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?