রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | রবিবার শুধুই একঘেয়ে মুরগির ঝোল? লেবু-লঙ্কা চিকেন দিয়ে করুন স্বাদ বদল

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৩ : ২৩Soma Majumder

আজকাল ওয়েব ডেস্ক: সপ্তাহভর যাই খাওয়াদাওয়া হোক না কেন, রবিবার চাই ধোয়া ওঠা ভাতের সঙ্গে মুরগির ঝোল। কখনও কখনও মটন হলেও মন্দ হয় না। তবে কোলেস্টেরলের চোখ রাঙানিতে আজকাল অনেকের পাতেই খুব একটা মটন জায়গা পায় না। সঙ্গে মটনের দামও আকাশছোঁয়া। সেই ফাঁকে মেনুতে বেড়েছে চিকেনের দখলদারি। তবে সবসময় কি আর একই রকমের মুরগির ঝোল খেতে ভাল লাগে! তাই একঘেয়েমি কাটাতে সহজে বানিয়ে ফেলুন লেবু লঙ্কা দিয়ে সহজ চিকেনের পদ। 

উপকরণ:

চিকেন (মাঝারি মাপের), পেঁয়াজের বাটা, ঝাল অনুযায়ী লঙ্কা বাটা, কয়েকটা গোটা লঙ্কা, আদা বাটা, ১২ থেকে ১৪ কোয়া রসুন বাটা, আধ কাপ দই, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, আধ চা চামচ গরম মশলা, ১টি গন্ধরাজ লেবু, লেবু পাতা, স্বাদমতো চিনি, নুন, হলুদ গুঁড়ো, তেল, দুটো তেজপাতা, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, চার-পাঁচটি এলাচ, একটি দারচিনির টুকরো

পদ্ধতি:

একটি বাটিতে দই নিয়ে তাতে খানিকটা আদা-রসুনের পেস্ট, গোল মরিচের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, নুন মেশান। এবার হালকা করে গন্ধরাজ লেবুর খোসা একটু গ্রেট করে নিয়ে তাতে দিয়ে দিন। তবে লেবুর খোসার পরে যে সাদা অংশটি থাকে তা যেন মিশ্রণে না যায়, তাহলে তেতো ভাব হয়ে যাবে।

এবার ওই মিশ্রণে চিকেনের টুকরোগুলি দিয়ে ভাল করে ম্যারিনেট করে রাখুন। আধ ঘণ্টা পর কড়াইয়ে একটু তেল গরম করে তাতে তেজপাতা, গোটা গোলমরিচ, এলাচ, দারচিনির টুকরো দিয়ে দিন। এরপর একে একে পিঁয়াজ বাটা, আদা-রসুনের পেস্ট, লঙ্কার পেস্ট দিয়ে কষিয়ে নিন। এরপর এতে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়তে হবে। এই সময় সামান্য জল দিতে পারেন। মশলা কষানো হয়ে গেলে ম্যারিনেট করা মাংস দিয়ে দিন। মাংস খানিকটা বেশি আঁচে কষানো হলে পরিমাণ মতো জল দিন। এরপর স্বাদ মতো নুন ও চিনি দিতে হবে। 

চিকেনের এই রেসিপিতে খুব বেশি ঝোল হবে না। মিডিয়াম ফ্লেমে মাংস সিদ্ধ হয়ে গেলে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবুর ছোট ছোট টুকরো আর কয়েকটা লেবু পাতা দিয়ে তিন-চার মিনিট ঢেকে রাখুন। ব্যস, তৈরি লেবু লঙ্কা চিকেন। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে জমে যাবে দারুণ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া