শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪ : ০০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। তার জেরে শুক্রবার দুপুর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সন্ধের দিকে কিছুটা থামলেও রাত থেকে ফের জারি বৃষ্টি। আর শনিবার সকাল হওয়ার আগে থেকেই শুরু হয়েছে দুর্যোগ। ভোর থেকে শুরু হয়েছে মুষলধারায় বৃষ্টি। কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টি হচ্ছে। বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। লাল সতর্কতা পর্যন্ত জারি করা হয়েছে। শনিবার পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় জারি হয়েছে লাল সতর্কতা। এই দুই জেলায় একদিনে ২০০ মিমি–র বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বৃষ্টি হবে। শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং হুগলিতে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার শুধু পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। ঝোড়া হাওয়ার সতর্কবার্তা রয়েছে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। শনিবার উত্তরের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে।
এদিকে, নদী–খাল–বিল ভরা থাকায় বিভিন্ন এলাকা বানভাসি হওয়ার আশঙ্কা। হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ হয়ে বাংলার উপর দিয়ে সরে যাবে নিম্নচাপ। ডিভিসি জল ছাড়লে বাড়বে বিপদ। বাংলার পাশাপাশি ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, বিহার, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?