রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২১ নভেম্বর ২০২৩ ২১ : ৩০Pallabi Ghosh
ভারতের ইতিহাসকে "ঔপনিবেশিকতা থেকে মুক্ত করা"র প্রস্তাব দিয়েছে এনসিইআরটির কমিটি। তারজন্য দেশের নাম ইন্ডিয়া থেকে বদলে দিয়ে ভারত বলে উল্লেখ করারও প্রস্তাব দেওয়া হয়েছে। "দেশকে ঔপনিবেশিকতা থেকে মুক্ত করা"র চেষ্টা দীর্ঘদিন ধরেই চালিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ এবং বিজেপি। বইয়ের মাধ্যমে আগামী প্রজন্মের সেই মানসিকতা গড়ে তোলার প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে মত শিক্ষাবিদদের একাংশের। আগামী ২২ জানুয়ারি খুলে যাবে দীর্ঘদিনের প্রতিক্ষিত এবং বিজেপির ইস্তাহারে উল্লেখিত অযোধ্যার রামমন্দির। তারসঙ্গে স্কুল পাঠ্যবইয়ে বিষয়টি যুক্ত হলে বৃত্ত সম্পূর্ণ হবে বলে দাবি বিজেপি নেতৃত্বের। তবে শুধুমাত্র রামায়ণ নয়, মহাভারতকেও ইতিহাস, সমাজবিজ্ঞানের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে এনসিইআরটির কমিটি। এই বিষয়ে কমিটির চেয়ারম্যান সিআই আইজ্যাক সংবাদমাধ্যমে বলেছেন, "বর্তমানে ভারতের যে প্রাচীন ইতিহাস রয়েছে, সেখানে বেশিরভাগই রয়েছে বৈদেশিক আক্রমণের কাহিনী। দুর্ভাগ্যবশত, সেখানে ভারতে অনুপ্রবেশ, শাসন করা, এসব কাহিনীর উল্লেখ করা হয়েছে।" দেশের ইতিহাসকে বিদেশিদের প্রভাব মুক্ত করে দেশের প্রাচীন ইতিহাস তুলে ধরাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য বলে দাবি কমিটির। তিনি বলেছেন, "বৈদিক যুগের ইতিহাস পাঠ্যবইয়ে নেই। ভারতের যে স্বর্ণযুগ ছিল, সেই ইতিহাস আমাদের শিশুরা পড়ে না। পাঠ্যসূচিতে রামায়ণ বা মহাভারতের উল্লেখ নেই। আমাদের প্রথম বৈঠকেই আমরা রামায়ণ, রামচন্দ্রের জীবনকাহিনী, উত্তর থেকে দক্ষিণে তাঁর যাত্রা, রামচন্দ্রের শাসনকালে সকলকে ঐক্যবদ্ধ করার কাহিনী আমরা পাঠ্যসূচিতে তুলে ধরার প্রস্তাব করেছিলাম। আমরা কারও মধ্যে বিভেদ করি না। কেন আমরা শুধু বৈদেশিক হামলা, যে সব যুদ্ধে আমরা পরাজিত হয়েছি, সেই সব কাহিনী পড়ব? ভারতের স্বর্ণযুগের কথা কি আমরা তুলে ধরব না?"
এনসিইআরটির কমিটি সমাজবিজ্ঞানকে চারটি ভাগে ভাগ করার প্রস্তাব দিয়েছে। তারমধ্যে রয়েছে প্রাচীন, মধ্যযুগ, ইংরেজ এবং আধুনিক যুগ। সুভাষ চন্দ্র বসু থেকে শুরু করে দেশের স্বাধীনতা সংগ্রামীদের আরও কাহিনী যুক্ত করারও প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও পাঠ্যসূচীতে বেদকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। আয়ুর্বেদের পাঠ্যবই তৈরিও রয়েছে সুপারিশের তালিকায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?