রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

সূত্রের খবর, এই প্রথা অনুযায়ী এই গ্রামে দরিদ্র পরিবারের মহিলাদের রীতিমতো খোলা বাজারে নিলামে তোলা হয়। নারী ভাড়া নিতে দূরদূরান্ত থেকে সেই বাজারে আসেন আর্থিকভাবে সচ্ছল পুরুষরা।

দেশ | বউ ভাড়া নিয়ে যৌনসুখ মেটান পুরুষরা, প্রথা চালু এই রাজ্যে

Moumita Basak | ১৩ সেপ্টেম্বর ২০২৪ ২১ : ৫৪Moumita Basak

আজকাল ওয়েবডেস্ক: কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা বউবাজার। বউবাজারের নাম তো শুনেছেন। কিন্ত বউ কেনা-বেচা বা ভাড়া দেওয়া হয় এমন বাজারের কথা শুনেছেন কি? অবাক হলেও বউ অর্থাৎ নারী কেনা-বেচা সহ ভাড়া দেওয়া হয়, এমন বাজারের অস্তিত্ব এই একবিংশ শতাব্দীতেও আছে। এবং তা রয়েছে এই দেশেই।

 

মধ্যপ্রদেশের শিবপুরী গ্রাম। জানা যায়, এখানে প্রচলিত রীতি অনুযায়ী, স্ত্রী ভাড়া নেওয়াটা নাকি প্রথা। এখানে নারীকে পণ্যের সমতুল্য করে ‘কেনা’ এবং ‘বিক্রি’ করা হয়। বর্তমানে নারী নিরাপত্তা, নারী স্বাধীনতা এবং নারীর ক্ষমতায়ণ নিয়ে রাজ্য দেশ সহ সারা বিশ্বের তোলপাড় চলছে। সেইসময় দাঁড়িয়েও এই ঘৃণ্য প্রথা নিয়ে কোনও তাপ-উত্তাপ-অনুতাপ কিছুই নেই শিবপুরী গ্রামের বাসিন্দাদের। কারণ এই নিন্দনীয় রেওয়াজ তথা দাধিচা প্রথা তাদের সমাজে দীর্ঘদিনের। তাই তা নিয়ে আলাদা করে মাথাব্যাথা তাদের নেই।

 

সূত্রের খবর, এই প্রথা অনুযায়ী এই গ্রামে দরিদ্র পরিবারের মহিলাদের রীতিমতো খোলা বাজারে নিলামে তোলা হয়। নারী ভাড়া নিতে দূরদূরান্ত থেকে সেই বাজারে আসেন আর্থিকভাবে সচ্ছল পুরুষরা। বাজার থেকে পছন্দমতো নারীদের চড়া দামে ভাড়া নেওয়া হয়। ১০ টাকার স্ট্যাম্প পেপারে করা হয় চুক্তিও। এক বছর বা তার বেশি সময়ের চুক্তি মোতাবেক নারী ভাড়া করে বাড়ি নিয়ে যান পুরুষরা। ইচ্ছা হলে চুক্তি নবীকরণও করতে পারেন ক্রেতা। আবার আসক্তি মিটে গেলে নতুন চুক্তি করে ঘরে নতুন স্ত্রী নিয়ে আসার স্বাধীনতাও রয়েছে পুরুষদের।

 

জানা গিয়েছে, কমপক্ষে ১৫ হাজার টাকা থেকে শুরু হয় নারীর দাম। নারী ভাড়া নেওয়া বা কেনার দাম ছাড়িয়ে যায় লক্ষ টাকার গণ্ডিও। সূত্রের খবর, সবথেকে বেশি দামে বিক্রি করা হয় কুমারী নারীদের। বর্তমানে প্রশাসন থেকে শিল্পী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট সমাজের সর্বস্তরের কর্মক্ষেত্রে মহিলাদের অবাধ বিচরণ। মহিলারা আত্মনির্ভর।

 

সেখানে মধ্যপ্রদেশের শিবপুরী গ্রামে বিনা বাধায় রমরম করে চলছে এই কদর্য দাধিচা প্রথা। ধনী পুরুষদের আর্থিক ক্ষমতা রয়েছে বলেই তারা নারী ভাড়া করছেন। তাই এই নিন্দনীয় প্রথা নিয়ে কিছুই বলার নেই সমাজের। সবকিছু দেখেশুনেও গোটা বিষয়টি থেকে গা বাঁচিয়ে চলাটাই শ্রেয় বলে মেনে নিয়েছে প্রশাসন। তাই এই দাধিচা প্রথায় দিনের পর দিন বলি হচ্ছেন শিবপুরীর গরিব মহিলারা!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া